CBSE Class 12 Results 2021: প্রকাশিত হল ১২ শ্রেণির পরীক্ষার রেজাল্ট
CBSE Class 12 Results 2021: প্রকাশিত হল ১২ শ্রেণির পরীক্ষার রেজাল্ট
পূর্ব ঘোষিত সময়েই প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল। cbse.nic.in এবং cbse.gov.in এই দুিট ওয়েবসাইটে নিজের রোলনম্বর দিলেই পরীক্ষার ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়াও এসএমএসের মাধ্যমেও জানা যাবে পরীক্ষার ফলাফল। করোনা কারণে এবারও পরীক্ষা হয়নি। ইন্টারনাল অ্যাসেমেন্টের মাধ্যমেই পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে বোর্ড।

প্রকাশিত হল ফলাফল
অবশেষে প্রকাশিত হল সিবিএসই পরীক্ষার ফলাফল। দ্বাদশের ফল প্রকাশিত হয়েছে। ১০ শ্রেণির ফলাফল ১ অগস্ট ঘোষণা করা হতে পারে বলে জানানো হয়েছিল। সেনিয়ে এখনই কোনও তথ্য প্রকাশ্যে আনেনি বোর্ড। তবে নির্ধারিত সময় দুপুর ২টো নাগাদই প্রকাশ করা হয় সিবিএসই পরীক্ষার ফলাফল। অনলাইনেই ছাত্রছাত্রীরা জানতে পারবেন ফলাফল।

কীভাবে জানা যাবে
বোর্ডের পক্ষ থেকে আগেই দুটি ওয়েবসাইটের কথা বলা হয়েছিল cbse.nic.in এবং cbse.gov.in এই দুটি ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর দিলেই জানা যাবে ফলাফল। এছাড়াও এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। তারজন্য অ্যাডমিট কার্ডের আইডির সঙ্গে রোলনম্বর দিয়ে 7738299899 এই নম্বরে সেন্ড করলেই ফলাফল জানা যাবে। এছাড়াও অ্যাক্টিভ ভয়েস রেসপন্স সিস্টেমের মাধ্যমে ফলাফল জানতে হলে দুটি নম্বরে ফোন করতে হবে। যাঁরা দিল্লিতে থাকেন তাঁরা ফোন করুন ২৪৩০০৬৯৯ নম্বরে এবং যাঁরা দিল্লির বাইরে তাঁরা ফোন করুন ০১১-২৪৩০০৬৯৯ নম্বরে।

আইসিএসসির ফলাফল
কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে আইসিএসই পরীক্ষার ফলাফল। প্রায় ৯৯ শতাংশ ছাত্রছাত্রী পাস করেছে। করোনার কারণে এবার আইিএসই পরীক্ষাও হয়নি। ইন্টারনাল অ্যাসেসমেন্টের মাধ্যমেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সুপ্রিম কোর্ট ৩১ জুলাইয়ের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করতে দেওয়া হয়েছিল। সেটাই করেছে বোর্ড গুলি।

মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। দুটি পরীক্ষাতেই ১০০ শতাংশ ছাত্রছাত্রী পাস করেছে। এই নিয়ে শোরগোলও হয়েছিল। মাধ্যমিকে ১০০ শতাংশ পড়ুয়াকে প্রথমে পাস করানো হলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথমে ১০০ শতাংশ পরীক্ষার্থীকে পাস করানো হয়নি। ৯৭ শতাংশ পরীক্ষার্থীকে পাস করানো হয়েছিল। তারপরেই বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্রছাত্রীরা। তখনই সিদ্ধান্ত নেওয়া হয় ১০০ শতাংশ পাস করানো হবে ছাত্রছাত্রীদের।












Click it and Unblock the Notifications