CBSE: এবার থকে বছরে ২ বার হবে বোর্ড পরীক্ষা, কী সিদ্ধান্ত নিতে চলেছে শিক্ষামন্ত্রক
দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার। জানা গিয়েছে এবার থেকে নাকি বছরে ২ বার করে বোর্ড পরীক্ষা নওয়া হবে সেরকমই পরিকল্পনা করা হচ্ছে। ২০২৬ সাল থেকেই নাকি এই নয়া নিয়ম কার্যকর করা হবে।
এখন বছরে একবারই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা হয়ে থাকে। ফেব্রুয়ারি এবং মার্চ মাসে। মে মাসে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। কিন্তু নয়া শিক্ষা নীতিতে নাকি বছরে ২ বার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা চালু করার পরিকল্পনা করছে সরকার।

বর্তমানে যে নিয়ম কার্যকর রয়েছে। তাতে ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত চলে বোর্ড পরীক্ষা। মে মাসে ফলাফল প্রকাশ করা হয়। সেই পরীক্ষায় কোনও বিষয়ে যদি কেউ ফেল করে তাহলে জুলাই মাসলে আবার তারা পরীক্ষা দিয়ে সেই বিষয়ে পাশ করতে পারেন। এবছর ১৫ জুলাই হয়েছে সেই পরীক্ষা।
কিন্তু ২০২০ সালে জাতীয় শিক্ষানীতি মেনে পরীক্ষা নিতে গেলে যে বিপুল পরিমান সিলেবাসের বোঝা পড়ুয়াদের উপরে পড়ে তাতে তা কমাতে বছরে ২ বার বোর্ড পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এতে পড়ুয়াদের উপরে পড়ার বোঝা অনেকটাই কমে যাবে। ২০২৬ সাল থেকেই নাকি এই নিয়ম কার্যকর করতে চলেছে মোদী সরকার।
জানা গিয়েছে ইতিমধ্যেই নাকি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক সিবিএসসিকে বছরে ২ বার বোর্ড পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি নিতে বলেছে। ২০২৬ সাল থেকে এই নিয়ম কার্যকর করা হবে বলে শোনা যাচ্ছে। প্রথম পর্যায়ের পরীক্ষাটি হবে ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত তারপরের টা হবে জুন মাসে। আর পরীক্ষা শুরু হবে অগাস্ট মাসে। এতে পরীক্ষার্থীদের উপরে চাপ কমার পাশাপাশি শিক্ষকদের খাতা দেখার চাপও কমবে। কারণ সিলেবাস ভাগ হয়ে যাবে।
অর্থাৎ সেমেস্টার হিসেবে এবার বোর্ড পরীক্ষা হবে। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। অনেকেই বলেছেন এসে সামাজিক মান খারাপ হতে পারে। অনেকেই মোদী সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করতে রাজি হননি অনেকেই। এতে প্রতিযোগিতার মান অনেকটাই কমবে।
-
ইরানি যুদ্ধজাহাজ ঘিরে নতুন জল্পনা, শ্রীলঙ্কা উপকূল থেকে ৯ নটিক্যাল মাইল দূরে রণতরী -
বাংলাদেশে জ্বালানি সঙ্কট! সেই ভারতের কাছেই অতিরিক্ত ডিজেল চেয়ে আবেদন ঢাকার, ভেবে দেখবে নয়াদিল্লি -
১৩ বছর পর সারদা কাণ্ডে বড় নির্দেশ, শ্যামল সেন কমিশনের রিপোর্ট প্রকাশ করতে বলল কলকাতা হাইকোর্ট -
বুকিং করেও মিলছে না এলপিজি সিলিন্ডার ? এক ফোনেই অভিযোগের সমাধান, জেনে নিন গুরুত্বপূর্ণ হেল্পলাইন নম্বর -
হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা, মাইন পোঁতার অভিযোগে ইরানকে সতর্ক করলেন ট্রাম্প -
গ্যাসের সংকট মোকাবিলায় তৎপর কেন্দ্র, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দেওয়া হলো বড় নির্দেশ -
১৩ বছর ধরে কোমায় থাকা হরিশ রানার জন্য প্যাসিভ ইউথানেশিয়ার অনুমতি সুপ্রিম কোর্টের, ঐতিহাসিক রায় -
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ ধ্বনি ভোটে -
যুদ্ধের প্রভাবে জ্বালানি চাপ, রান্নার গ্যাস সরবরাহে সর্বোচ্চ অগ্রাধিকার কেন্দ্রের -
আইপিএলের প্রথম দফার সূচি প্রকাশিত, ইডেনে কবে কবে ম্যাচ রয়েছে কেকেআরের? -
নাবালিকার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার -
কালবৈশাখীর আশঙ্কা, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, আজকের আবহাওয়ার আপডেট জানুন












Click it and Unblock the Notifications