CBSE দশম শ্রেণীর ফলপ্রকাশ, বিস্তারিত জানুন এখানে
নয়াদিল্লি, ২৮ মে : সিবিএসই দশম শ্রেণীর ফলপ্রকাশ হল আজ। ফল দেখতে পাবেন cbseresults.nic.in এবং www.cbse.nic.in এই ওয়েবসাইটে।
সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফলে মেয়েদের জয়জয়কার, পাশের হার ৮৩%
এবছর মোট ১৪,৯১,২৯৩ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিলেন। এবারে পাশের হার ৯৬.২১ শতাংশ। পাশের হার গত বছরের তুলনায় সামান্য কমেছে। গতবছর পাশের হার ছিল ৯৭.৩২ শতাংশ। তবে গত বছরের তুলনায় এবছরের পরীক্ষার্থীর সংখ্যাও বৃদ্ধি পয়েছে ৮.৫%।

এবছর ছেলেদের তুলনায় মেয়েদের ফল ভাল হয়েছে। এবছর ছেলেদের পাশের হার যেখানে ৯৬.১১ শতাংশ সেখানে মেয়েদের পাশের হার ৯৬.৩৬ শতাংশ। সাফল্যের দিকে সবচেয়ে এগিয়ে তিরুবন্তপুরম। এখানে পাশের হার ৯৯.৮৭ শতাংশ।
ওয়েবসাইট ছাড়া ফোন পরিষেবার মাধ্যমেও পরীক্ষার ফল জানা যাবে। ০১১-২৪৩০০৬৯৯ বা ০১১-২৮১২৭০৩০ নম্বরে ফোন করেও জানা যাবে ফল।












Click it and Unblock the Notifications