বিজেপি নেত্রী সোনালি ফোগতের মৃত্যুর তদন্ত করবে সিবিআই, সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রকের
হরিয়ানা বিজেপি নেত্রী ও সোশ্যাল ইনফ্লুয়েঞ্জার সোনালী ফোগতের মৃত্যুর তদন্ত করার জন্য জন্য স্বরাষ্ট্র মন্ত্রক সোমবার সিবিআইকে সুপারিশ করেছে। এর আগে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সোনালী ফোগতের মৃত্যুর তদন্তভার সিবিআইকে দেওয়ার সুপারিশ করেছিলেন।

হরিয়ানার হিসারের ৪৩ বছরের টিকটক তারকা সোনালী ফোগত হত মাসের ২৩ তারিখে গোয়ায় মারা যান। এরপর তদন্তে নেমে পুলিশ জানতে পারেন যে তাঁর মৃত্যুর একদিন আগে নাইটক্লাবে সোনালীর পানীয়তে মাদক মিশিয়ে দেওয়া হয়েছিল। এই মৃত্যুর তদন্ত এতদিন গোয়া পুলিশ করছিল। তবে জানা গিয়েছে, বিজেপি নেত্রীর মৃত্যুর তদন্ত যাতে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয় তার জন্য গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে চিঠি লেখেন। সাওয়ান্ত জানিয়েছেন যে ফোগতের পরিবারের দাবী মেনেই এটা করা হয়েছে। সোনালির মৃত্যুর প্রসঙ্গে গোয়ার মুখ্যমন্ত্রী বলেছেন, 'মানুষের দাবি মেনে, বিশেষত, ওঁর (সোনালি) মেয়ের দাবি অনুযায়ী আমরা এই ঘটনার তদন্ত ভার সিবিআইকে দিচ্ছি। এই ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখছি। আমরা আমাদের পুলিশের উপর ভরসা রাখি। ওরা ভালই তদন্ত চালাচ্ছে। কিন্তু মানুষ যেহেতু চেয়েছে, তাই সিবিআই তদন্ত হবে।'
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিজেপি নেত্রীর ভাই রিঙ্কু ফোগত বলেন, 'এই বিষয়ে আমাদের পরিবার প্রথম থেকেই সিবিআই তদন্তের দাবী জানিয়ে এসেছে।' তিনি জানান যে সোনালী ফোগতের মৃত্যুর পেছনে ষড়যন্ত্র রয়েছে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সত্যিটাকে বের করে আনবে। গত ২৩ অগাস্ট গোয়ায় মৃত্যু হয় সোনালীর। প্রথমে জানা যায়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। কিন্তু তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ জানান পরিবারের সদস্যরা। এর পরই সোনালীর মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধে। তদন্তে নেমে সোনালীর ব্যক্তিগত সহকারী সুধীর ও আরও এক সহযোগী সুখবিন্দর সিং, এক রেস্তোরাঁ মালিক এডউইন নুনেজ এবং সেই সঙ্গে দত্তপ্রসাদ গাওঁকর ও রামদাস মান্দ্রেকর নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পরে নুনেজকে জামিনে ছেড়ে দেওয়া হয়।












Click it and Unblock the Notifications