সাত দিনের হেফাজত সিবিআইয়ের ডিএসপি দেবেন্দ্র কুমারের, সঙ্গে সাসপেনশন

দেবেন্দ্র কুমারকে সাত দিনের জন্য সিবিআইয়ের-ই হেফাজতে পাঠানো হল।

সাসপেন্ড তো করা হলই, পাশাপাশি সিবিআইয়ের ডিএসপি পদাধিকারী দেবেন্দ্র কুমারকে সাত দিনের জন্য সিবিআইয়ের-ই হেফাজতে পাঠানো হল। সোমবার দেবেন্দ্ররকে গ্রেফতার করেছিল সিবিআই।

সাত দিনের হেফাজত সিবিআইয়ের ডিএসপি দেবেন্দ্র কুমারের, সঙ্গে সাসপেনশন

এদিন দিল্লি আদালতে তোলা হলে দেবেন্দ্র কুমারকে সাতদিনের সিবিআই হেফাজতে পাঠানো হয়। ঘুষ মামলায় দেবেন্দ্রকে গ্রেফতার করা হয়। সিবিআই ডিরেক্টর রাকেশ আস্থানার অন্যতম ঘনিষ্ঠ আধিকারিক ছিলেন দেবেন্দ্র।

আস্থানার নাম সামনে আসার পর সেই ঘুষের মামলায় দেবেন্দ্রর নামও সামনে আসে ও তাঁকে গ্রেফতার করা হয়। এরপরে আস্থানার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, সেদিকেই নজর সকলের।

রাকেশ আস্থানার মতো উচ্চ পদমর্যাদার আধিকারিককে কেন প্রধানমন্ত্রীর দফতরের অনুমতি না নিয়ে এফআইআরে নাম তোলা হল তা নিয়েও প্রশ্ন উঠেছে। সোমবার সিবিআই ডিরেক্টর অলোক বর্মা ও ডেপুটি ডিরেক্টর রাকেশ আস্থানাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডেকে পাঠানো নিয়ে আলোচনা হয়েছে।

ঘটনা হল, সপ্তাহ খানেক আগে সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার বিরুদ্ধে তাঁর নিজের সংস্থা সিবিআই-ই ঘুষ কাণ্ডে এফআইআর দায়ের করেছিল। সোমবার গ্রেফতার করা হয় সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দলের ডেপুটি এসপি দেবেন্দ্র কুমারকে। মঈন কুরেশি মামলায় দুর্নীতির অভিযোগেই দিল্লির এই সিবিআই আধিকারিককে গ্রেফতার করে।

সিবিআই দুর্নীতি মামলায় এইআইআর দায়ের করেছে। মইন কুরেশি মামলায় গঠিত তদন্তকারী দলের দায়িত্বে ছিলেন রাকেশ আস্থানা। সেই তদন্তের সময় আস্থানা ঘুষ নেন বলে অভিযোগ। মইনের বিরুদ্ধে টাকা নয়ছয় ও দুর্নীতির অনেক অভিযোগ রয়েছে। সেই রেকর্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। তাতে নাম রয়েছে দেবেন্দ্ররও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+