গ্রেফতারির মুখে বেপাত্তা চিদম্বরম, রাতেই বাড়িতে লুক আউট নোটিশ সিবিআইয়ের
আইএনএক্স মিডিয়া মামলায় গভীর অস্বস্তিতে পড়লেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। দিল্লি হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন খারিজ করে দেওয়ায় তাঁর গ্রেফতারির সম্ভাবনা তৈরি হয়েছিল, তা বাড়ল রাতেই সিবিআইয়ের ল
আইএনএক্স মিডিয়া মামলায় গভীর অস্বস্তিতে পড়লেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। দিল্লি হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন খারিজ করে দেওয়ায় তাঁর গ্রেফতারির সম্ভাবনা তৈরি হয়েছিল, তা বাড়ল রাতেই সিবিআইয়ের লুক আউট নোটিশে। মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ তাঁর বাড়িতে দু-ঘণ্টার মধ্যে হাজিরার নোটিশ দেয় সিবিআই।

তার আগে সিবিআই দফতরের আধিকারিকরা গিয়েছিলেম চিদম্বরমের দিল্লির জোড়বাগের বাড়িতে। কিন্তু তিনি বাড়ি ছিলেন না। অপেক্ষা করার পর সিবিআই ফিরে আসে। এরপরই বাড়িতে তাঁরা চিদম্বরমের নামে লুক আউট নোটিশ জারি করে। তবে দু-ঘণ্টার ডেডলাইন পেরিয়ে গেলেও হাজিরা দেননি চিদম্বরম। তাই বুধবার সকালে তাঁকে গ্রেফতারের আশঙ্কা থেকেই যাচ্ছে।
দিল্লি হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিন খারিজ হয়ে যাওয়ার পরই তিনি সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন করেন। কংগ্রেস নেতা তথা বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল, সলমন খুরশিদ ও অভিষেক মনু সিংভি তাঁর হয়ে পিটিশন দাখিল করেন।
Delhi: Central Bureau of Investigation (CBI) has put up a notice outside the residence of P Chidambaram to appear before them in the next two hours. Earlier today, Delhi High Court had dismissed his both anticipatory bail pleas in connection with INX Media case. pic.twitter.com/IeEI5IkvGF
— ANI (@ANI) August 20, 2019
বুধবার এই মামলার শুনানির কথা প্রধানমন্ত্রী রঞ্জন গগৈয়ের এজলাসে। উল্লেখ্য, মঙ্গলবার দিল্লি হাইকোর্টে তাঁর জামিন খারিজ হতেই অর্থমন্ত্রীকে গ্রেফতারের সম্ভাবনা তৈরি হয়। রাতেই সিবিআই ও ইডি অফিসাররা পৌঁচে যান তাঁর বাড়িতে। এই মামলায় প্রায় দেড় বছর ধরে অন্তর্বর্তীকালীন জামিনে রয়েছেন চিদম্বরম।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications