ব্যাঙ্ক জালিয়াতি মামলায় দেশের ১৬৯টি শহরে চলছে সিবিআইয়ের অভিযান
ব্যাঙ্ক জালিয়াতি মামলায় সিবিআই দেশের ১৬৯টি জায়গায় তল্লাশি অভিযান চালাবে। মঙ্গলবার সকাল থেকেই অন্ধ্রপ্রদেশ, চণ্ডীগড়, দিল্লি, গুজরাট, হরিয়ানা, কর্নাটক, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, তামিলনাড়ু, তেলঙ্গানা, উত্তরপ্রদেশ, দাদরা ও নগর হাভেলির বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দল তল্লাশি চালাচ্ছে।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, ১৮টি শহরের ব্যাঙ্ক জালিয়াতি মামলায় জড়িত ব্যক্তিদের বাড়ি এবং ব্যবসার জায়গায় তল্লাশি করা হবে। এর পাশাপাশি সংস্থার ডিরেক্টর ও ব্যাঙ্কের আধিকারিকের বাড়িতেও চলবে এই তল্লাশি অভিযান।
মঙ্গলবার সকাল থেকেই যা শুরু হয়ে গিয়েছে। সিবিআই ইতিমধ্যেই সাত হাজার কোটি টাকার ৩৫টি ব্যাঙ্ক জালিয়াতি মামলা নথিবদ্ধ করেছে। প্রসঙ্গত, হিরে ব্যবসায়ী নীরব মোদী ও মেহুল চোকসি ব্যাঙ্ক থেকে কয়েক হাজার কোটি টাকার ঋণ নিয়ে তা ফেরত না দিয়েই দেশের বাইরে পালিয়ে গিয়েছেন। তার আগে কিংফিসারের মালিক বিজয় মালিয়াও একই অপরাধ করে তিনিও লন্ডনে গা ঢাকা দিয়ে রয়েছেন। বহুদিন ধরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই তিনজনকেই দেশে প্রত্যার্পণ করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
More From
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications