সংস্থার 'সেকেন্ড ইন কম্যান্ড' রাকেশ আস্থানার বিরুদ্ধেই এফআইআর সিবিআই-এর
সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার বিরুদ্ধে তাঁর নিজের সংস্থা সিবিআই-ই ঘুষ কাণ্ডে এফআইআর দায়ের করল।
সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার বিরুদ্ধে তাঁর নিজের সংস্থা সিবিআই-ই ঘুষ কাণ্ডে এফআইআর দায়ের করল। তিনি এই মুহূর্তে তদন্তকারী সংস্থার দ্বিতীয় সর্বোচ্চ পদাধিকারী। সেই এফআইআরে নাম রয়েছে র-এর আধিকারিক সামন্ত কুমার গোয়েলেরও।

এই সপ্তাহে এইআইআর দায়ের হয়েছে। মইন কুরেশি মামলায় গঠিত তদন্তকারী দলের দায়িত্বে ছিলেন রাকেশ আস্থানা। সেই তদন্তের সময় আস্থানা ঘুষ নেন বলে অভিযোগ। মইনের বিরুদ্ধে টাকা নয়ছয় ও দুর্নীতির অনেক অভিযোগ রয়েছে।
আস্থানার নাম ওঠায় নড়েচড়ে বসেছে অন্য তদন্তকারী সংস্থাও। চাপে রয়েছে সিবিআইও। কারণ নানা সময়ে সিবিআইয়ের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ উঠেছে। সেটাই যেন এবার প্রমাণ হওয়ার পথে।
রাকেশ আস্থানা ১৯৮৪ সালের ব্যাচের আইপিএস। গুজরাত থেকে তিনি আইপিএস হয়েছেন। তাঁর বিরুদ্ধে ২ কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। মিডলম্যান মনোজ কুমারকে গ্রেফতারের পরই জানা গিয়েছে, আস্থানার ঘুষ নেওয়ার কথা। তারপরই সিবিআই নিজেদের অফিসারের বিরুদ্ধেই এফআইআর করেছে।
-
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে?












Click it and Unblock the Notifications