Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কানাডা বড় সমস্যার কারণ! খালিস্তান ইস্যুতে জাস্টিন ট্রুডোকে সতর্ক করলেন এস জয়শঙ্কর

বর্তমান সময়ে কানাডা ভারতের কাছে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। মত প্রকাশের স্বাধীনতার নামে চরমপন্থা, বিচ্ছিন্নতাবাদ ও হিংসতার উৎসাহদাতাদের বৈধতা দিচ্ছে তারা। এদিন এমনটাই অভিযোগ করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

ভারতের বিদেশমন্ত্রী এদিন সংগঠতি অপরাধে যুক্ত ব্যক্তিদের কাানাডার ভিসা দেওয়া নিয়ে প্রশ্ন তুলে জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীনব কানাডা সরকারের সমালোচনা করেছেন।

  • বিদেশমন্ত্রীর প্রতিক্রিয়া

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এস জয়শঙ্কর খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিঝ্ঝার হত্যাকণ্ডে জড়িত তিন ভারতীয় নাগরিককে গ্রেফতারে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, জাস্টিন ট্রুডো মনে করেন অপরাধীদের প্রচারে তাদের কাজের কোনও প্রতিক্রিয়া হবে না।

  • জয়শঙ্করের নিশানায় কানাডা

জয়শঙ্কর আরও বলেছেন, কিছু দেশে এই ধরনের লোকেরা নিজেদের রাজনৈতিকভাবে সংগঠিত করেছে এবং একটি রাজনৈতিক লবিতে পরিণত হয়েছে। তিনি বলেছেন, কয়েকটি দেশের রাজনীতিবিদরা এই ধরনের লোকেদের সমর্থন করেন। সেই কারণে এই ধরনের লোকেরা এসব দেশের রাজনীতিতে নিদেজের জায়গা করে নেওয়ার চেষ্টা করছে। তিনি আরও বলেছেন, বিষয়টি আমেরিকার বড় সমস্যা নয়।

  • ভারতের কাছে বড় সমস্যা

এস জয়শঙ্কর বলেছেন কানাডা এই মুহূর্তে ভারতের সব থেকে বড় সমস্যার কারণ। তিনি বলেছেন, কানাডায় আজ যে সরকার রয়েছে, তারা স্বাধীনতার নামে চরমপন্থা, বিচ্ছিন্নতাবাদ এবং হিংসায় বিশ্বাসী। তারা এই ধরনের কাজকেই বৈধতা দিয়েছে। এদের কিছু বললেই তারা বলে, একটি গণতান্ত্রিক দেশের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। তিনি বলেন, সেখানে যাই ঘটুক তার প্রতিবাদ করা হবে। এক্ষেত্রে নিউটনের সূত্র প্রযোজ্য হবে বলে জানিয়েছেন তিনি।

  • কানাডা সরকারের কাছে প্রতিবাদ

ভারতের বিদেশমন্ত্রী পঞ্জাবে সংগঠিত অপরাধের সঙ্গে জড়িত অপরাধীদের ভিসা দেওয়ার জন্য কানাডা সরকারের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, সত্য হল পঞ্জাবে অপরাধ সংগঠিত করা অনেককে কানাডায় স্বাগত জানানো হয়েছে। ভারতের তরফে এব্যাপারে কানাডার কাছে প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, ভারতের দাবী অপরাধীদের কেন তারা ভিসা দিয়েছেন? তিনি অভিযোগ জানিয়েছে বলেছেন, অনেকেই ভুয়ো নথিতে কানাডায় যান এবং সেখানে থাকার অনুমতি পেয়ে যান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+