উটদের 'বিউটি কনটেস্ট' আয়োজিত হয় পূর্ণিমার এক বিশেষ তিথির মেলায়! ভারতের কোন প্রান্তে চলে এই আজব রীতি
যে ঘটনার বর্ণনা দেওয়া হতে চলেছে এই আর্টিক্যালে, তা করোনার পূর্ববর্তী সময়ে। সেই সময় জমায়েতে এতটা বিধি নিষেধ ছিল না। এমনই একটা সময়ে ভারতের এক প্রান্তে আয়োজিত হত উটদের বিউটি কনটেস্ট। ভাবছেন, এমনও হয়! হ্যাঁ, হয়। আর তা ভারতের বুকেই হয়। মরুরাজ্য রাজস্থানের এক বিশেষ শহরে ধুমধাম সহকারে এক বিশেষ তিথিতে এমন ঘটনা আয়োজিত হয়। একনজরে দেখে নেওয়া যাক রাজস্থানের বুকে এই উটদের বিউটি কনটেস্ট ঘিরে কী কী হয়।

কোন পূর্ণিমায় আয়োজিত হয় উটদের সৌন্দর্য প্রতিযোগিতা?
প্রায় কয়েক হাজার উটের সমাহারের সঙ্গেই থাকেন প্রায় ৪০ হাজার মানুষ। সকলেই একত্রিত হতেই জমে ওঠে প্রতিযোগিতা। প্রতি বছর অক্টোবর নভেম্বর মাসে আয়োজিত হয় এক বিশেষ মেলা রাজস্থানের বুকে। সেই মেলাকে কেন্দ্র করে বহু ধরনের প্রতিযোগিতা দেখা যায় রাজস্থানে। কখনও গোঁফের প্রতিযোগিতা, কখনও বর বউয়ের প্রতিযোগিতা , তব সব কিছু ছাপিয়ে কার্তিক পূর্ণিমার সময় আয়োজিত হয় উটদের বিশেষ বিউটি কনটেস্ট।

কোথায় হয় মেলা?
রাজস্থানের বিখ্যাত পুষ্কর মেলাতেই দেখা মেলে উটদের বিউটি কনটেস্টের। উটকে নিয়ে , তাকে রঙবেরঙের পরিচ্ছদে সাজিয়ে সেখানে হাজির হন দূর দূরান্ত থেকে বহু মানুষ। উটে সওয়ার হয়ে দেখানো হয়, নিজের পোষা উটের কেতা কায়দা। শুধু তা নয়, রঙের বিচারে, ফ্যাশনের বিচারে কোন উট কতটা কেতার অভ্যস্ত তাও বিচার করা হয় এই অনুষ্ঠানে। আর তার হাত ধরেই জমজমাট হয়ে ওঠা রাজস্থানের পুষ্কর মেলা। যা আয়োজিত হয় কার্তির পূর্ণিমায়।

উটের কেতা কায়দা!
অনেক সময় দেখা যায়, বিভিন্ন ধরনের উট এসে নিজের ক্যাম্পের মধ্যে ঢুকে যায়, আর তাকে দেখতে বাইরে মানুষের ঢল নেমে যায়। কোনও উট নাচে, তো কোনও উটের পোশাকেই মাত হয়ে যান পর্যটকরা। কোনও উটের কানে থাকে পমপমের সাজ, আবার কোথাও পায়ে তাকে অ্যাঙ্কলেট, ফুল ও নানান গয়না। কোনও উটকে আর নানানভাবে সাজানো হয়, যা দূর থেকে মানুষকে মনোরঞ্জন দেয়। শুধু তাই নয়, পুষ্করের এই মেলায় উটের দৌড়ের সঙ্গে থাকে, স্থানীয় রাজস্থানী গান থেকে শুরু করে রেবন্তা বাদকের সুর। বালি ঘেরা মরুরাজ্যে এমন সুন্দর আবহাওয়ায় মনোরম এই অনুষ্ঠান দেখতে হাজার হাজার পর্যটক দেশ বিদেশ থেকে ভিড় করেন।

পুষ্কর মেলা ও আয়োজন
কার্তিক পূর্ণিমার পূণ্য তিথিতে আয়োজিত হয় রাজস্থানের পুষ্কর মেলা। সেখানে পুষ্করের জলে স্নান করে পূণ্য অর্জনে ব্রতী ন তীর্থযাত্রীরা। মনে করা হয়, কার্তিক পূর্ণিমা তিথিতে এই পুষ্কর হ্রদ তৈরি করেন প্রজাপতি ব্রহ্মা। এক পক্ষ ধরে মূলত এই মেলরা রেশ চলে। তবে মোট ৫ দিনই পুষ্করের মেলার আকর্ষণ থাকে দেখার মতো। প্রতিবছর প্রায় ৪ লাখের কাছাকাছি মানুষ ভিড় করেন এখানে।

উট-মেলার গাইডলাইন
করোনাকাল কাটলে পৃথিবী আবার সুন্দর হবে এই আশা আমাদের সকলের বুকে রয়েছে। সেই করোনা মুক্ত সময়ে যদি পুষ্করের মেলায় যান , তাহলে জেনে রাখুন এই মেলা রাজস্থানের আজমেঢ় এ পুষ্করে আয়োজিত হয়। আজমেঢ় থেকে ৩০ মিনিটের উঁচু নিচু রাস্তায় মরুশহরের সৌন্দর্য শুষে নিতে নিতে এই হ্রদে এসে পড়বেন। সেই হ্রদকে কেন্দ্র করেই বিশাল মেলা। মেলার ভিতর বহু ক্যাম্প করা জায়গা থাকে। সেখানেই আগে থেকে ক্যাম্প ভাড়া করে নিলে সুবিধা হয়। এই ভাড়া বা বুক করার জন্য পুষ্কর মেলা নিয়ে রাজস্থান সরকারের বিশেষ ওয়েবসাইটে ভিজিট করলেই বহু তথ্য মেলে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications