Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Wayanad Bypoll Results 2024: রাজনীতিতে পা রেখেই তাহলে... জানেন কত ভোটে প্রিয়াঙ্কা এগিয়ে?

Wayanad Bypoll Results 2024: রাজনীতিতে পা রেখেই বড় জয় সময়ের অপেক্ষা কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi Vadra)! ওয়েনাড় আসন থেকে প্রার্থী তিনি। সকাল ৮টা থেকে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভা আসনে ফল প্রকাশ হচ্ছে। দুই রাজ্যেই বিপুল আসনে এগিয়ে রয়েছে বিজেপি। আর তা ফলাফল সামনে আসার পরেই উচ্ছ্বাস বিজেপি নেতা-কর্মীদের।

অন্যদিকে আজ শনিবার ফল প্রকাশ হচ্ছে কেরলের ওয়েনাড় আসনেও (Wayanad Bypoll Results 2024)। গত ১৩ তারিখ রাহুল গান্ধীর ছেড়ে যাওয়া এই আসনে উপনির্বাচনে হয়।

Priyanka gandhi

এবার সেখানে প্রার্থী বোন প্রিয়াঙ্কা (Priyanka Gandhi Vadra)। তাঁকে জেতাতে একেবারে মাটি কামড়ে পড়ে ছিলেন সোনিয়া পুত্র (Rahul Gandhi)। এখনও পর্যন্ত যা ইঙ্গিত, তাতে ওয়েনাড়ের মানুষ সম্ভবত প্রিয়াঙ্কার উপরেই আস্থা রাখতে চাইছে। বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন প্রিয়ঙ্কা গান্ধী।

যা খবর, লাখের ব্যবধান পেরিয়ে গিয়েছেন (Wayanad Bypoll Results 2024)। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যবধান আরও বাড়ছে বলে জানা যাচ্ছে। যা অবশ্যই স্বস্তির কংগ্রেসের (Congress) কাছে। অন্যদিকে প্রবল কংগ্রেস ঝড়ে ক্রমশ পিছিয়ে পড়ছেন বিজেপির নব্যা হরিদাস এবং সিপিএম প্রার্থী। আর এই ট্রেন্ড সামনে আসতেই উচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে কংগ্রেস নেতা-কর্মীদের।

বলে রাখা প্রয়োজন, গত লোকসভা নির্বাচনে ওয়েনাড় এবং উত্তরপ্রদেশের রায়বেরিলে আসন থেকে লড়াই করেন রাহুল গান্ধী। দুই কেন্দ্রেই জয়ের লক্ষ্য নিয়ে একেবারে ঝাঁপিয়ে পড়েন তিনি। ফল প্রকাশের পর দেখা যায় দুই কেন্দ্র অর্থাৎ কেরলের ওয়েনাড় এবইং উত্তরপ্রদেশের রায়বেরিলে আসন থেকে জয় পেয়েছেন সোনিয়া পুত্র। কিন্তু দুই আসন থেকে সাংসদ থাকা যায় না। ফলে একটি আসন ছাড়তে হতো তাঁকে।

আর তাই কেরলের ওয়েনাড় আসনটি ছাড়েন। কিন্তু সেখানকার মানূষের আবেগকে গুরুত্ব দিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বড়রা কে প্রার্থী করা হয়। তাঁর নাম ঘোষণা হওয়ার পর থেকেই একেবারে সেখানে জোর প্রচার করেন। কেন্দ্রে জোটে থাকলেও তাঁকে তীব্র আক্রমণ শানায় সে রাজ্যের শাসকদল সিপিএম।

এমনকি বিজেপির সুরেই প্রিয়াঙ্কাকে তোপ দাগেন বর্ষীয়ান সিপিএম নেতা পিনারাই বিজয়ন। সোশ্যাল মিডিয়া একটি পোস্টে তাঁর দাবি ছিল, ওয়ানড়ে জামাত-ইসলামির সাহায্যে ভোটে লড়ছেন প্রিয়াঙ্কা। এই বিষয়ে কংগ্রেসের অবস্থান কি তাও ব্যাখ্যা করার দাবি জানান। যা নিয়ে কম বিতর্ক হয়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+