লোকসানের দিন ভুলে বাইজু'স খুঁজছে লাভের পথ, ছাঁটাই করবে ২৫০০ কর্মী
লাভের মুখ দেখতে চাইছে বাইজু। তাই তাঁরা নতুন পরিকল্পনা করেছে। ২০২৩এর মধ্যেই তাঁরা লাভের মুখ দেখতে চাইছে বলে জানা গিয়েছে। তাঁরা মার্কেটিং ও অপারেশনাল কস্ট কমাতে চাইছে। এর জন্য তাঁরা তাঁদের ৫ শতাংশ কর্মীকে ছাঁটাই করতে চলেছে। এমনটাই খবর সূত্রের।

২৫০০ কর্মীকে ছাঁটাই
আগামী ৬ মাসে বাইজু ছাঁটাই করতে পারে ২৫০০ কর্মীকে। বাইজু'রর সহ কর্ণধার দিব্যা গোকুলনাথ বলেছেন যে, কোম্পানি এবার ব্র্যান্ড অ্যাওয়ারনেস নিয়ে বেশি কাজ করবে। সেদিকেই মনযোগ বেশি করে দেবে। তাঁরা বাইরের সংস্থার সঙ্গে পার্টনারশিপ করে ১০ হাজার শিক্ষক নিয়োগ করবে বলা জানা গিয়েছে। এমন নিয়োগ হবে দেশ ও বিদেশ উভয় দিকেই ব্যাবসা করার জন্য।

কী বলছে সংস্থা?
তিনি বলেছেন যে, "আমরা একটা ছক করেছি যার মাধ্যমে আমরা লাভের মুখ দেখতে চাইছি। আমরা সেই লক্ষ্যে ২০২৩ সালের মার্চ মাসের মধ্যে পৌঁছতে চাইছি। আমরা দেশের মধ্যে যথেষ্ট সুনাম অর্জন করেছি। এবার দেশে আমার আর বেশি করে মার্কেটিং করার প্রয়োজন নেই। যা আছে তা দিয়ে আমরা ভালো কাজ করব। আমরা এবার বাইরের দেশে আমাদের পা ফেলতে চাইছি। তাই তৈরি করতে চাইছি ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আমরা নজর রাখছি অপারেশনাল কস্টের দিকে। আরও একটি বিষয় হল আমরা আরও কয়েকটি ব্যাবসায়িক ইউনিট খুলতে চাইছি। তাই নতুন কিছু পরিকল্পনা করেছি। আর আমরা মনে করছি যে এই পরিকল্পনা আমাদের লাভের মুখ দেখাবে অনেক বেশি করে।"
তিনি বলেন কে১০ সাবসিডিয়ার , যার মধ্যে পড়ছে মেরিটনেশন, টিউটর ভিস্তা, স্কলার এবং হ্যাশলার্ন। এবার থেকে এগুলি ভারতের ব্যাবসায়িক ইউনিটের মধ্যে পড়বে। আকাশ এবং গ্রেট লার্নিং এবার থেকে আলাদা সংস্থা হিসাবে কাজ করবে। এর ফলে আমরা আরও ভালোভাবে কাজ করতে পারব। আমাদের হাইব্রিড টিচিং মডেলকে আরও উন্নতবকরবে বলে আমরা মনে করছি। আমাদের প্রথম দুই পণ্যের জন্য আমরা ১০ হাজার শিক্ষক নিয়োগ করব। তারপর আমাদের কত কি লাভ হচ্ছে না হচ্ছে তার দিকে আমরা নজর রাখব। এতে আমাদের কাজের মান ভালো হবে বলেই আমরা মনে করছি।"

১০ হাজার শিক্ষক নিয়োগ
তিনি জানিয়েছেঞ্জে ১০ হাজার শিক্ষক নিয়োগ হবে আগামী ৬ মাসের তাঁদের মধ্যে অর্ধেকই হবে ভারতের। আমরা ইংরেজি ও স্প্যানিশ ভাষার জন্যই নিয়োগ করব। যারা শিক্ষক হবেন তাঁদেরকে নেওয়া হবে ভারত ও আমেরিকা থেকে। লাতিন আমেরিকাতে আমাদের ব্যাবসা বাড়ানোর চেষ্টা করছি।

বিপুল ক্ষতি
বাইজুর ২০২১ আর্থিক বছরে ৪৫৮৮ টাকার ক্ষতি হয়েছে। যা অন্যান্য বছরের তুলনায় ১৯ গুণ বেশি। ২০১৯-২০২০ সালে যে টাকা তাঁরা লাভ করেছিলেন তাও কমে ২০২০ সালে। ২৫১১ কোটি থেকে তা নেমে আসে ২৪২৮ কোটি টাকায়। ২০২২ থেকে আবার তাঁদের লাভ হতে শুরু করেছে। ২০২৩-এর মধ্যে তাঁরা তাঁদের ব্যবাসাকে একদম মূল ট্র্যাকে ফিরিয়ে আনবার পরিকল্পনা করছে তা বলাই যায়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications