বৈষ্ণোদেবী যাওয়ার পথে বাস পড়ল গভীর খাদে! কমপক্ষে ১০ জনের মৃত্যু, আহত ২০
অমৃতসর থেকে কাটরাগামী একটি বাস খাদে পড়ে যাওয়ায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ২০। জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। বাসে ৭৫ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে জম্মুর হাসপাতালে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ৪৪ নম্বর জাতীয় সড়কের ঝাজ্জার কোটলিতে পৌঁছনোর পরেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। প্রথমে স্থানীয়রাই উদ্ধার কাজ শুরু করেন। সিআরপিএফ আধিকারিক অশোক চৌধুরী জানিয়েছেন, সকালে দুর্ঘটনার খবর পাওয়ার পরেই তাঁদের একটি দল উদ্ধার কাজ শুরু করে।

দুর্ঘটনাগ্রস্ত বাসের মধ্যে থেকে মৃত ও আহতদের বের করে হাসপাতালে পাঠানো হয়। পুলিশের একটি দলও উদ্ধারে হাত লাগিয়েছিল। মূলত বিহারের লোকজন এই বাসে ছিলেন, যাঁরা কাটরা যাচ্ছিলেন বলে জানা গিয়েছে।
সোমবার রাজস্থানের ধুনধুন জেলায় ট্রাক্টর দুর্ঘটনার একদিন পরে এই দুর্ঘটনাটি ঘটল। ওই দুর্ঘটনায় ৬ মহিলা এবং দুই নাবালক-সহ ৮ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন ২৬ জন। মনসামাতা মন্দির থেকে ফেরার সময় মন্দির থেকে প্রায় ১ কিমি দূরে এই ঘটনাটি ঘটে।

পুলিশ জানিয়েছিল চালক ট্রাক্টরের নিয়ন্ত্রণ তহারিয়ে ফেলেছিল। যার জেরে রাস্তার পাশে থাকা এখটি পোস্টে ধাক্কা খায় এবং সেটি খাদে পড়ে যায়। স্থানীয়রাও প্রথমে উদ্ধার কাজ শুরু করেন। পরে সেখানে যা. সরকারি উদ্ধারকারী দল। নিহত ও আহতদের জন্য সরকারি সাহায্যের ঘোষণা করা হয়েছে।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications