Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাজেটে মোদীর 'গুজরাত মডেল'-এর ছাপ, আত্মনির্ভরতার মন্ত্র শোনালেন নির্মলা সীতারমন

১ ফেব্রুয়ারি পেশ করা বাজেট আদতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর 'গুজরাত মডেলে'-এর দ্বারা অনুপ্রাণিত। এদিন লোকসভায় দাঁড়িয়ে এমনই দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। পাশাপাশি এদিন নির্মলা আরও বলেন, 'ভারতীয় দক্ষতাকে আমরা শ্রদ্ধা করি। বিজেপি ভারতে বিশ্বাস রাখে। আমরা কোনও জায়গা থেকে কোনও ঋণ নিয়ে দেশ চালাতে চাই না। আমরা হাইব্রিড অর্থনীতিতে বিশ্বাসী নই।'

ধরাশায়ী অর্থনীতিকে চাঙ্গা করতে কড়া স্টিমুলাস

ধরাশায়ী অর্থনীতিকে চাঙ্গা করতে কড়া স্টিমুলাস

নির্মলা এদিন জানান, কোভিড পরিস্থিতিতে ধরাশায়ী অর্থনীতিকে চাঙ্গা করতে কড়া স্টিমুলাস দেওয়ার চেষ্টা করা হয়েছে এ বারের বাজেটে। সংসদে বাজেট বিতর্কের জবাবি ভাষণে এ কথা বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাঁর দাবি, ছোট ছোট ক্ষেত্রেই নয়, মাঝারি ও দীর্ঘমেয়াদি ক্ষেত্রেও সমস্যার সমাধানের দ্বারা দেশের বৃদ্ধি বজায় রাখতে চেয়েছে সরকার, যাতে বিশ্বের দ্রুততম আর্থিক বৃদ্ধির দেশ হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখতে পারে ভারত।

প্রয়োজনীয় স্বস্তি দিয়েছে ২০২১ সালের কেন্দ্রীয় বাজেট

প্রয়োজনীয় স্বস্তি দিয়েছে ২০২১ সালের কেন্দ্রীয় বাজেট

এর আগে শুক্রবার নির্মলা বলেছিলেন, 'কোভিড পরিস্থিতিতে প্রয়োজনীয় স্বস্তি দিয়েছে ২০২১ সালের কেন্দ্রীয় বাজেট। ৮০ কোটি মানুষকে খাদ্যশস্য দেওয়া হয়েছে, ৮ কোটি মানুষকে বিনামূল্যে গ্যাস এবং কৃষক, মহিলা ও গরিব ৪০ কোটি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে।' দেশ ও আন্তর্জাতিক ক্ষেত্রের বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদদের পর্যবেক্ষণ, পরামর্শ ও মতামতের উপর ভিত্তি করে বাজেট তৈরি করা হয়েছে বলে জানান নির্মলা।

আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্য নিয়ে তৈরি বাজেট

আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্য নিয়ে তৈরি বাজেট

এ বারের বাজেট আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে বলে দাবি করে তিনি বলেন, 'আমাদের জনসংখ্যার দুই-তৃতীয়াংশই যুব সম্প্রদায় যাঁরা সুযোগ খুঁজছেন। এই বাজেট শুধু রিলিফ প্যাকেজই নয় নয়া চাকরির সুযোগ সৃষ্টি করারও দিশা দেখিয়েছে। এই বাজেটই নিজের কথা বলছে এবং আত্মনির্ভর ভারত গড়ার হাতিয়ার হয়ে উঠেছে।'

অতিমারী পরিস্থিতিতে বিশ্বজুড়ে অর্থনীতি ক্ষতিগ্রস্ত

অতিমারী পরিস্থিতিতে বিশ্বজুড়ে অর্থনীতি ক্ষতিগ্রস্ত

কোভিড পরিস্থিতে এই বাজেট দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে সাহায্য করবে বলে দাবি করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, 'করোনা ভাইরাস অতিমারীর পরিস্থিতিতে বিশ্বজুড়ে অর্থনীতি ক্ষতিগ্রস্ত। এই পরিস্থিতি সামাল দিতে কড়া স্টিমুলাসের যোগান রাখা হয়েছে কেন্দ্রীয় বাজেটে।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+