Budget 2024: অন্তর্বর্তী বাজেটে নজরে মহিলা ভোটাররা, 'লাখপতি দিদি' প্রকল্প নিয়ে কী বললেন নির্মলা সীতারমন
মহিলা ভোটাররাই যে লোকসভা ভোটে বিজেপির টার্গেট সেটা এই অন্তর্বর্তী বাজেটে বারবার প্রকট হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভাষণে। তিনি মোদী সরকারের একাধিক নারী কল্যাণ মূলক কাজের কথা বারবার উল্লেখ করেছেন। তার মধ্যে অন্যতম লাখপতি দিদি। নির্মলা সীতারমন এদিন বলেছেন দেশের তিন কোটি মহিলা লাখপতি দিদি প্রকল্পের আওতায় এসেছেন।
মহিলাদের স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে একাধিক প্রকল্পের সূচনা করেছে মোদী সরকার। তার মধ্যে একটি হল লাখপতি দিদি। এই প্রকল্পে প্রতিঘরে একজন মহিলা সদস্যের বার্ষিক আয় এক লক্ষ টাকা করার সিদ্ধান্ত নিয়েছিল মোদী সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন লাখপতি দিদি প্রকল্পের আওতায় এসেছেন ৩ কোটি মহিলা অর্থাৎ ৩ কোটি মহিলার বার্ষিক আয়ের পরিমাণ ১ কোটি হয়ে গিয়েছে।

গ্রামীণ মহিলাদের টার্গেট করেই এই প্রকল্প তৈরি করা হয়েছিল। তাঁদের স্বনির্ভর করতে কম সুদে ঋণ দিয়েছিল সরকার এই প্রকল্পে। তাতে প্রায় ৩ কোটি মহিলার বার্ষিক আয়ের পরিমাণ এক লক্ষ টাকা পর্যন্ত করা গিয়েছে। এমনকী শহরাঞ্চলের মহিলাদের জন্যও এই প্রকল্প কাজ করেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
মহিলাদের স্বনির্ভর করে গড়ে তোলায় একাধিক আর্থিক ভাবে দুঃস্থ পরিবারের আর্থিক উন্নয়ন গয়েছে। এতোদিন যাঁরা চরম দারিদ্রতার মধ্য দিয়ে যাচ্ছিলেন আজ তাঁরা অনেকটাই স্বচ্ছল জীবন কাটাতে পারছেন বলে দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলি এই প্রকল্পে বড় ভূমিকা িনয়েছে।
এই প্রকল্পে মহিলাদের উন্নয়ে এবার ছোট ছোট শহরগুলিকেও নিয়ে আসা হবে বলে জানিয়েছেন তিনি। অর্থাৎ শহরাঞ্চলেও আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির উন্নয়নে মহিলাদের স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে মোদী সরকার। এই প্রকল্পের আওতায় ৩ কোটি করার সিদ্ধান্ত নিয়েছে। প্রজাতন্ত্র দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন ২ কোটি মহিলাকে লাখপতি দিদি প্রকল্পের আওতায় আনা গিয়েছে।
এই লাখপতি দিদি থেকে মহিলাদের উন্নয়নে একাধিক প্রকল্পের কথা বারবার নির্মলা সীতারমন তাঁর বাজেট বক্তৃতায় উল্লেখ করেছেন। এর থেকেই স্পষ্ট যে ২০২৪-র লোকসভা ভোটে মহিলা ভোটারদের টার্গেট করেই এগোচ্ছে বিজেপি। সেকারণে বাজেট বক্তৃতার সিংহভাগ জুড়ে মহিলাদের উন্নয়ন এবং মহিলাদের জন্য মোদী সরকারের বিভিন্ন প্রকল্পের কথা বারবার বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেই সঙ্গে নারী কল্যাণ যে মোদী সরকারের অন্যতম লক্ষ্য সেকথা বারবার বুঝিয়ে দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications