BSF: অপসারিত বিএসএফরে DG, স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে অপসারিত তাঁর ডেপুটিও

অপসারণ করা হল বিএসএফের ডিজি নীতীন আগরওয়াল এবং তাঁর ডেপুটি ওয়াই বি খুরানিয়াকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে অবিলম্বে তাঁদের ডিউটি থেকে অব্যহতি নিতে বলা হয়েছে। তাঁর অবসর নিতে এখনও ২ বছর বাঁকি ছিল। তার আগেই তাঁকে অপসারণ করা হল।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা জারি করে জানিয়েছে অবিলম্বে যেন তাঁদের ডিউটি থেকে অব্যহতি দেওয়া হয়। ১৯৮৯ সালের কেরল ক্যাডেটের অফিসার নীতীন আগরওয়াল। এবং খুরানিয়া ১৯৯০ সালের ওড়িশা ক্যাডেটের অফিসার। তবে কী করণে তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া হল তা জানানো হয়নি।

BSF

সূত্রের খবর সম্প্রতি জম্মু কাশ্মীরে যে অনুপ্রবেশের ঘটনা ঘটেছিল সেকারণেই তাঁদের অপসারণ করা হয়েছে। গত কয়েক মাস ধরেই জম্মু ও কাশ্মীরে জঙ্গি তৎপরতা বেড়ে গিয়েছিল। একের পর এক জঙ্গি হামলার ঘটনা চলেছিল। একাধিক জওয়ান শহিদ হয়েছিলেন। তারপরেই পাল্টা এর কড়া জবাব দেওয়ার হুঙ্কার দিয়েছিল ভারত। সেই সঙ্গে জঙ্গি দমনে কাশ্মীরে সেনাকে পূর্ণস্বাধীনতা দিয়েছিল কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক। কয়েকদিন আগেই কাশ্মীরে ৪০ থেকে ৫০ জন জঙ্গি অত্যাধুনিক অস্ত্র নিয়ে অনুপ্রবেশ করেছিল বলে খবর পাওয়া যায়। তারপরে কাশ্মীর জুড়ে সতর্কতা জারি করা হয়েছিল।

জম্মু ও কাশ্মীরের এক অফিসার নাকি জানিয়েছেন সীমান্তে কড়াকড়ির ঘাটতি থাকার কারণেই তাঁদের সরিয়ে দেওয়া হল। কাশ্মীরের উনঝা সীমান্ত দিয়ে কাঠুয়ায় অনুপ্রবেশ করেছিল এক জঙ্গি। সেনাবাহিনী জানতে পেরেছে শুধু জম্মু ও কাশ্মীর নয় পাঞ্জাব সীমান্ত দিয়েও জঙ্গিরা অনুপ্রবেশ করছে। এবং জম্মু ও কাশ্মীরের হাইওয়ে ব্যবহার করে তারা কাঠুয়া , ডোডা, রাজৌরি, পুঞ্চের জঙ্গলে অনুপ্রবেশ করছে।

বিএসএফের ওয়েস্টার্ন কমান্ডের দায়িত্বে ছিলেন খুরানিয়া। তাঁর এক্তিয়ারের মধ্যে ছিল পাঞ্জাব এবং জম্মু কাশ্মীর সীমান্ত। গত বছর জুন মাসে বিএসএফের দায়িত্ব নিয়েছিলেন আগরওয়াল। তার দায়িত্ব নেওয়ার পরেই একের পর এক অনুপ্রবেশের ঘটনা ঘটতে থাকে পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীর সীমান্তে। সেকারণেই তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+