Gyanvapi Masjid: কড়া নিরাপত্তায় ফের জ্ঞানবাপি মসজিদে শুরু সার্ভে, আজই আবার আদালতে শুনানি
চারিদিকে পুলিশে ছয়লাপ। ৪১ জন আধিকারীক উপস্থিত রয়েছে মসজিদের ভেতরে। কড়া নিরাপত্তা এবং নজরদারিতে আজ থেকে ফের জ্ঞানবাপি মসজিদে (Gyanvapi Masjid) সার্ভে শুরু করল এএসআই (ASI) বা আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া।
এদিকে আবার সার্ভের বিরোধিতা করে মুসলিম মামলাকারীরা যে আবেদন করেছেন সুপ্রিমকোর্টে সেই মামলার শুনানি রয়েছে। গতকাল এলাহাবাদ হাইকোর্ট ফের জ্ঞানবািপ মসজিদে সার্ভের অনুমতি দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মুসলিম মামলাকারীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। আজ ফের সেই মামলারও শুনানি রয়েছে।

জ্ঞানবাপি মসজিদে শিব মন্দির রয়েছে দািব করে হিন্দু গোষ্ঠীর পক্ষ থেকে মামলা করা হয়েছিল এলাহাবাদ হাইকোর্টে। সেই মামলার প্রেক্ষিতে আর্কিওলজিকাল সার্ভেকে সমীক্ষা করার অনুমতি দেয় হাইকোর্টে। িভডও গ্রাফির মাধ্যমে প্রথমে সার্ভে শুরু হয়েছিল। কিন্ত মুসলিম বোর্ডের আপত্তিতে মাঝপথেই সেই সার্ভে বন্ধ করে দিতে হয়।
পরে এলাহাবাদ হাইকোর্ট ফের সার্ভের অনুমতি দেয়। কিন্তু সার্ভে শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই সুপ্রিম কোর্ট তাতে স্থগিতাদেশ জারি করে। মুলসিম পক্ষকে না জানিয়েও সার্ভে শুরু করা হয়েছিল বলে অভিযোগ। আদালতের নির্দেশে মুসলিম পক্ষ তাদের মতামত জানানোর সুযোগ পান। তারপরেই গতকাল আবার এলাহাবাদ হাইকোর্টে সার্ভের অনুমতি িদয়েছে। সেই নির্দেশ মেনেই শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে সমীক্ষা।
বিজ্ঞানসম্মত ভাবে এএসআই সমীক্ষা চালাবে বলে জানানো হয়েছে। গোটা মসজিদ চত্ত্বর ঘিরে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়। কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে মসজিদটি। ১৭০০ শতাব্দীতে মসজিদটি তৈরি বলে জানা গিয়েছে। ৪১ জন উচ্চ পদস্থ আধিকারীক উপস্থিত রয়েছেন মন্দির চত্ত্বরে। এদিকে আজই আবার সুপ্রিম কোর্টে মুসলিম বোর্ডের আপত্তিতে শুনানি রয়েছে। মুসলিম বোর্ড মসজিদের ভেতরে সার্ভেতে আপত্তি জানিয়েছে।












Click it and Unblock the Notifications