রটনার জেরে বিবস্ত্র হতে হল বিয়ের কনেকে, চাঞ্চল্য এলাকায়

হবু স্ত্রীয়ের গায়ে শ্বেতির খবর পেয়ে বিয়ে করতে বেঁকে বসে হবু বর জয় হিন্দ। জয় হিন্দের পরিবারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন কনের বাবা।

গায়ে শ্বেতি রয়েছে, এমন রটনার জেরে বিবস্ত্র হতে হল বিয়ের কনেকে। এই নক্কার জনক ঘটনা উত্তর প্রদেশের মেহেবুবা জেলার। হবু বরের পরিবারের মহিলাদের সামনেই তাঁকে বিবস্ত্র করে নিরীক্ষণ করা হয় তাঁর গায়ে আদৌ শ্বেতি রয়েছে কী না।

কনের গায়ে শ্বেতি থাকার রটনায় বিয়ের কিছুক্ষণ আগেই শোরগোল পড়ে যায় গোটা বিয়েবাড়ি জুড়ে। হবু স্ত্রীয়ের গায়ে শ্বেতির খবর পেয়ে বিয়ে করতে বেঁকে বসে হবু বর জয় হিন্দ। ঘটনার জেরে হবু বর জয় হিন্দের পরিবারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন কনের বাবা।

রটনার জেরে বিবস্ত্র হতে হল বিয়ের কনেকে, চাঞ্চল্য এলাকায়

এরপর বসে পঞ্চায়েতের সভা। যেখানে গ্রামের বয়স্করা ঠিক করেন, সত্যি মিথ্যে যাচাই করা হবে। তারপরই বরের পরিবারের মহিলারা গিয়ে, কনেকে বিবস্ত্র করে যাচাই করে যে তাঁর গায়ে আদৌ শ্বেতি রয়েছে কী না। দেখা যায়, কনের গায়ে এরকম কোনও রোগ নেই। গায়ে নেই শ্বেতির চিহ্ন মাত্র।

এই ঘটনার পরেই স্থির হয় এই বিয়ে হবে। পাশপাশি হবু বর জয় হিন্দ বিয়েতে সম্মতি দেয়। এই ধিক্কারযোগ্য ঘটনার জেরে কনের পরিবারের কাছ জয় হিন্দ পরে ক্ষমা চেয়ে নেয়। বরের পরিবারের বিরুদ্ধে যাবতীয় অবভিযোগও তুলে নেয় কনের বাবা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+