ভাঙছে বিগত পাঁচ মাসের রেকর্ড, বিশ্ব করোনা মানচিত্রে দৈনিক সংক্রমণে ফের শীর্ষে ভারত
ভাঙছে বিগত পাঁচ মাসের রেকর্ড, বিশ্ব করোনা মানচিত্রে দৈনিক সংক্রমণে ফের শীর্ষে ভারত
গরম পড়তেই নতুন করে বাড়ছে উদ্বেগ। গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনা আক্রান্ত হয়েছে ৯৩ হাজারের বেশি মানুষ। পাশাপাশি মারা গিয়েছেন ৫০০-র বেশি মানুষ। এমতাবস্থায় টিকাকরণে গতি আনতে নতুন করে ছক কষছে কেন্দ্রও। অন্যদিকে নতুন সংক্রমণের জেরে গত পাঁচ মাসের স্থিতাবস্থাকে পিছনে ফেলে ফের নয়া রেকর্ড গড়ছে ভারত।

ভাঙছে বিগত পাঁচ মাসের রেকর্ড
বিশ্বের বর্তমান করোনা পরিসংখ্যান বলছে দৈনিক আক্রান্তের নিরিখে ফের বিশ্বের অন্যান্য দেশকে পিছনে ফেলে দিচ্ছে ভারত। এমনকী করোনা তালিকায় ভারতের উপরে থাকা আমেরিকা, ব্রাজিলের রেকর্ডও ফের পাঁচ মাস পর ভাঙতে শুরু করেছে ভারত। আর তাতেই বাড়ছে উদ্বেগ। যদিও মোট সংক্রমণের নিরিখে এখনও বিশ্ব করোনা তালিকায় শীর্ষ স্থানে রয়েছে আমেরিকা। তারপরেই রয়েছে ব্রাজিল।

দৈনিক সংক্রমণে বিশ্বে শীর্ষে ভারত
এদিকে শুক্রবার ভারতে প্রায় ৮৯ হাজার নতুন করোনা আক্রান্তের দেখা মেলে। যা ওই দিনে গোটা বিশ্বে একক দেশের নিরিখে ছিল সর্বোচ্চ। ওই দিনে মার্কিন মুলুকে করোনায় নতুন করে আক্রান্ত হন ৭০ হাজারের বেশি মানুষ। সেখানে ব্রাজিলে আক্রান্ত হন ৬৯ হাজার ৬৬২ জন। অক্টোবরের পর এই প্রথম বিশ্বে করোনা তালিকায় দৈনিক সংক্রমণে আবার শীর্ষ স্থান দখল করল ভারত।

মৃতের নিরিখেও ভাঙছে ডিসেম্বরের রেকর্ড
এদিকে শনিবার ভারতে মোট করোনার কবলে পড়েন ৯৩ হাজার ৭৭ জন মানুষ। সেপ্টেম্বরের পর শীর্ষ সংক্রমণের নিরিখে এটাই ভারতের অন্যতম প্রধান রেকর্ড বলে জানাচ্ছে ওয়াকিবহাল মহল। এর আগে সেপ্টেম্বরের ১৭ তারিখ করোনা আক্রান্ত হন ৯৮ হাজার ৭৯৫ জন। অন্যদিকে দৈনিক মৃত্যুর সংখ্যাও ভাঙতে চলেছে শেষ ডিসেম্বরের রেকর্ড। যাতে নতুন করে বাড়ছে উদ্বেগ।

৮ রাজ্যেই ৮১ শতাংশ আক্রান্ত
এদিকে বর্তমানে গোটা দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৪ লক্ষ ৯৪ হাজারের কিছু বেশি। মারা গিয়েছেন ১ লক্ষ ৬৪ হাজারের বেশি মানুষ। এদিকে স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান এও বলছে গত ২৪ ঘণ্টায় গোটা দেশে যে পরিমাণ মানুষ করোনার কবলে পড়েছেন তার মধ্যে ৮১.৪২ শতাংশই ৮ রাজ্যের। আক্রান্তের নিরিখে শীর্ষ স্থানে রয়েছে মহারাষ্ট্র। একাই আশঙ্কা বাড়াচ্ছে মুম্বই।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications