ভাঙছে দৈনিক আক্রান্তের রেকর্ড! তৃতীয় পর্যায়ের সংক্রমণের মুখে দিল্লি? আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর

ভাঙছে দৈনিক আক্রান্তের রেকর্ড! তৃতীয় পর্যায়ের সংক্রমণের মুখে দিল্লি? আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর

ইতিমধ্যেই ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮১ লক্ষ পার করতে চলেছে। মারা গেছেন ১ লক্ষ ২১ হাজারের বেশি মানুষ। এমতাবস্থায় নতুন করে ভয় ধরাচ্ছে দিল্লির করোনা সংক্রমণ। সেখানে ইতিমধ্যেই মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৭৫ হাজারের গণ্ডি পার করেছে। এদিকে মার্চের প্রথম সংক্রমণের পর এই প্রথম লাগাতার দু-দিন দৈনিক আক্রান্তের নিরিখে সর্বোচ্চ করোনা সংক্রমণ দেখতে পাওয়া গেল রাজধানীতে।

আশঙ্কার প্রকাশ করছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী

আশঙ্কার প্রকাশ করছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী

আর এই চিত্র দেখেই তৃতীয় পর্যায়ের সংক্রমণ শুরু বিষয়ে জোরালো সওয়াল করছেন বিশেষজ্ঞরা। এদিকে মাস তিনেক আগে দিল্লিতে করোনা সংক্রমণে খানিক ভাটা দেখা গেলেও মাস দেড়েক আগে তা ফের বাড়তে শুরু করে। তখনই রাজধানী এ সন্নিহিত অঞ্চলে করোনার সেকেণ্ড ওয়েব শুরুর ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল। এদিকে এবার তৃতীয় পর্যায়ের সংক্রমণের বিষয়ে সওয়াল করলেন কেজরিওয়াল সরকারের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র কুমার জৈন।

 ভাঙছে দৈনিক সংক্রমণের পুরনো রেকর্ড

ভাঙছে দৈনিক সংক্রমণের পুরনো রেকর্ড

এদিকে সর্বশেষ পরিসংখ্যানে চোখ রাখলে দেখা যাচ্ছে গত দু-দিনে দিল্লিতে দৈনিক সংক্রমণ প্রায় ৫ হাজারের গণ্ডি পার করেছে। এমতাবস্থায় দাঁড়িয়ে দিল্লির স্বাস্থ্যমন্ত্রীকে আশঙ্কা প্রকাশ করে বলতে শোনা যায়, " আমরা তৃতীয় পর্যায়ের সংক্রমণ স্তরে ঢুকে পড়েই এটা এখনই বলা একটিু তাড়াহুড়ো হয়ে যাবে। এই ক্ষেত্রে আমাদের আরও এক সপ্তাহ অপেক্ষা করা উচিত বলে আমার মনে হয়। যদিও পরিসংখ্যান দেখে যা মনে হচ্ছে আমরা হয়তো ইতিমধ্যেই সেই পর্যায়ে রয়েছি। দেখা যাক এবার। "

 দুর্গাপুজো ও বায়ুদূষণকেও কাঠগড়ায় তুলছেন বিশেষজ্ঞরা

দুর্গাপুজো ও বায়ুদূষণকেও কাঠগড়ায় তুলছেন বিশেষজ্ঞরা

এদিকে শুধুমাত্র বৃহঃষ্পতিবার দিল্লি মোট ৫ হাজার ৭৩৯ জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায়। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। বুধবার এই সংখ্যা ছিল ৫ হাজার ৬৭৩। পাশাপাশি বুধবার নতুন করে মারা গেছেন আরও ২৭ জন। এমতাবস্থায় দিল্লিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪২৩। স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশি শেষ করোনা বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। লাগামছাড়া করোনা সংক্রমণ বৃদ্ধির পিছনে সদ্য শেষ হওয়া দুর্গাপুজো ও দিল্লিতে বায়ুদূষণের বাড়বাড়ন্তকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।

 করোনা টেস্টিং পদ্ধতিতে বদলের জেরেই কী রাজধানীতে করোনার বাড়বাড়ন্ত ?

করোনা টেস্টিং পদ্ধতিতে বদলের জেরেই কী রাজধানীতে করোনার বাড়বাড়ন্ত ?

অন্যদিকে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে দিল্লির করোনা টেস্টের পদ্ধতিতে বেশ কিছু বদলের দিকেও ইঙ্গিত করেন স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দ্র জৈন। তাঁর কথায়, "দিল্লিতে গতকাল মোট ৫ হাজার ৬৭৩ জন নতুন করোনা আক্রান্ত ও ৪০ জন মৃত রোগীর কথা জানা গেছে। এদিকে এই মহূর্তে দিল্লির বিভিন্ন হাসপাতালে ১০ হাজারের বেশি বেড এখনও ফাঁকা রয়েছে। ৫০০০ হাজারের কাকাকাছি বেডে রোগী ভর্তি রয়েছেন। এদিকে উতসব ও শীতের মরসুমে আমরা করোনা টেস্টের ক্ষেত্রে কিছু কৌশলগত পরিবর্তন এনেছি। করোনা আক্রান্তের পাশাপাশি তাঁর পরিবারের সদস্য এবং ঘনিষ্ট ব্যক্তিদেরও করোনা পরীক্ষার উপর জোর দিচ্ছি। তার জন্যও আক্রান্ত রোগীর সংখ্যা খানিক বাড়ছে। "

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+