Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Child Rescued From Borewell: খেলতে খেলতে কুয়োয় শিশু! বিহারের নালন্দায় জীবন বাঁচাল এনডিআরএফ

Child Rescued From Borewell: খেলতে খেলতে খোলা বোরওয়েলে পড়ে গেল শিশু। তিন বছরের শিবম কুমার। এরপর কয়েক ঘণ্টা চরম উৎকণ্ঠার মধ্যে কাটালেন বিহারের নালন্দার কুল গ্রামের বাসিন্দারা।

জানা গিয়েছে, এক কৃষক তাঁর জমিতে জল দেওয়ার জন্য ওই বোরওয়েল খনন করেছিলেন। কিন্তু তার উপর কিছু চাপা দেননি। এতেই ঘটে বিপত্তি।

Child Rescued From Borewell: খেলতে খেলতে কুয়োয় শিশু!

ওই গ্রামেরই তিন বছরের শিশু হঠাৎ খেলতে খেলতে কুয়োয় পড়ে যায়। ঘটনার খবর পেয়েই ছুটে আসেন স্থানীয় পঞ্চায়েতের আধিকারিকরা। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দফতরেও। নালন্দার নগর পঞ্চায়েতের সহ সভাপতি নলিন মৌর্য দ্রুত উদ্ধারকাজ শুরুর বন্দোবস্ত করেন। ডেকে পাঠানো হয় এনডিআরএফের টিমকে।

জানা গিয়েছে, এক কৃষক বোরওয়েল খননের কাজ শুরু করেছিলেন। কিন্তু পর্যাপ্ত জলের ব্যবস্থা না হওয়ায় তিনি অন্যত্র আরেকটি বোরওয়েল খনন করেন। কিন্তু আগেরটি বুজিয়ে দেননি বা কিছু দিয়ে চাপা দেননি। শিশুটি কুয়োয় পড়ে যাওয়ার খবর পেয়েই প্রশাসন তৎপর হয়ে ওঠে। শিশুটি গভীর কুয়োয় পড়ে গেলেও তার কান্নার আওয়াজ ভেসে আসছিল, যা কিছুটা স্বস্তি দেয়।

কুয়োর নীচে একটি সিসিটিভি লাগানো হয়। দেখা যায় শিশুটি ভীত অবস্থায় থাকলেও জীবিতই রয়েছে। এনডিআরএফ দল পৌঁছলে উদ্ধারকাজের প্রক্রিয়ায় গতি আসে। জেসিবি মেশিনের সাহায্যে পাশে আরেকটি গর্ত খননের কাজ শুরু হয়। শিশুটির জন্য অক্সিজেন সরবরাহেরও বন্দোবস্ত করা হয়।

Child Rescued From Borewell: খেলতে খেলতে কুয়োয় শিশু!

পাঁচ ঘণ্টার চেষ্টায় অবশেষে জীবিত অবস্থাতেই ছোট্ট শিবমকে উদ্ধার করা সম্ভব হয়। তাকে হাসপাতালে পাঠানো হয়। এনডিআরএফের তরফে জানানো হয়েছে, শিশুটি ভালো আছে। সম্প্রতি মধ্যপ্রদেশে বোরওয়েলে পড়ে যাওয়ার দুটি ঘটনা সামনে এসেছিল। একটি ক্ষেত্রে আড়াই বছরের একটি মেয়ে ২০ ফুট নীচে পড়ে যায় কাজরি বারখেদা গ্রামে।

সেহোর জেলায় গত মাসে ৩০০ ফুট গভীর বোরওয়েলে পড়ে গিয়েছিল আরেকটি শিশু। দুটি ক্ষেত্রেই শিশুদের বাঁচানো যায়নি। কিন্তু শিবমকে নিরাপদেই উদ্ধার করা গেল প্রশাসন ও এনডিআরএফের তৎপরতায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+