জিয়া খান মৃত্যু মামলা : আরও বিপাকে আদিত্য পাঞ্চোলি ও তাঁর পুত্র
মুম্বই, ১৪ : প্রায় দু'বছর হতে চলল অথচ এখন জানা গেল না জিয়া খান আত্মহত্যা করেছেন নাকি তাঁকে খুন করা হয়েছে। তবে এই মামলায় বলিউড অভিনেতা আদিত্য পাঞ্চোলি ও তাঁর পুত্র সুরজ পাঞ্চোলি আরও বিপাকে পড়তে চলেছেন।
মুম্বই হাইকোর্ট এই মামলায় তদন্তভার দিয়েছে সিবিআইয়ের হাতে। আর সেই সূত্রেই এবার পাঞ্চোলিদের বাড়িতে হাজির হয়ে গেলেন সিবিআই আধিকারিকরা।

জানা গিয়েছে, গতকাল পাঞ্চোলিদের বাড়ি গিয়ে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়েছেন সিবিআই আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষে এমন কথাই জানান আধিকারিক কাঞ্চন প্রসাদ। তিনি বলেন, "এটি যদি হত্যার ঘটনা বলে প্রমাণিত হয় তাহলে কে এর পিছনে রয়েছে তা তদন্ত করা শুরু হবে।" সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
প্রসঙ্গত ২০১৩ সালের জুন মাসে মুম্বইয়ের ফ্ল্যাট থেকে বলিউড অভিনেত্রী জিয়া খানের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অভিনেতা আদিত্য পাঞ্চোলির পুত্র সুরজ পাঞ্চোলির সঙ্গে জিয়ার সম্পর্ক ছিল। জানা যায়, মৃত্যুর আগে শেষবারের মতো জিয়া সুরজের সঙ্গেই কথা বলেছিলেন। অন্যদিকে জিয়া খানের মা রাবিয়া খানও অভিযোগ তোলেন এটা আত্মহত্যার ঘটনা নয়, জিয়াকে খুন করা হয়েছে।
এরপর থেকেই আদিত্য পাঞ্চোলি ও তাঁর পুত্র সুরজ পাঞ্চোলি পুলিশের নজরে রয়েছেন। ফলে জিয়ার মৃত্যু খুন বলে প্রমাণিত হলে তাঁদের বিড়ম্বনা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications