Blast In Assam: জোরহাট সেনা ক্যাম্পের সামনে বিস্ফোরণ, জারি হাই অ্যালার্ট
Blast In Assam: বিস্ফোরণে কেঁপে উঠল অসমের জোরহাট। সেখানে সেনা ক্যাম্পের বাইরে এই বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে। তবে বিস্ফইনের তীব্রতা খুব একটা নয় বলেই জানা গিয়েছে। কিন্তু হঠাত বিস্ফোরণে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। আতঙ্কে কার্যত হুড়োহুড়ি তৈরি হয়। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
এমনকি ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। তবে এই ঘটনার (Blast In Assam) পরেই সেনাবাহিনীর ক্যাম্পে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। একই সইঙ্গে উত্তর-পূর্বের সমস্ত রাজ্যের সেনা ক্যাম্পগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। অন্যদিকে ঘটনাস্থলে অসম পুলিশ এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা পৌঁছেছেন।

কি ধরনের বিস্ফোরক (Blast In Assam) ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয়, সেনা ক্যাম্পের বাইরে কে বা কারা বোমা রেখে আসল সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। অন্যদিকে একটু সূত্রে জানা গিয়েছে, জোরহাট সেনা ক্যাম্পের বাইরে যে বিস্ফোরণ ঘটানো হয়েছে তার দায় বিচ্ছিন্নতাবাদী সংগঠন ULFA-I নিয়েছে বলে জানা গিয়েছে।
বলে রাখা প্রয়োজন, গত ২৪ ঘণ্টা আগেই বিস্ফোরণে (Blast In Assam) কেঁপে ওঠে উত্তর-পূর্বের এই রাজ্য। শিবসাগর জেলায় গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটে। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিস্ফোরণের ঘটনা অসমে। এবার একেবারে অসমের জোরহাট সেনা ক্যাম্পের বাইরে।
Mild blast sound heard near Army gate of Jorhat military station in Assam's Jorhat district this evening. Details being ascertained: Defence PRO, Guwahati
— ANI (@ANI) December 14, 2023
একেবারে বিকট শব্দে কেঁপে (Blast In Assam) ওঠে গোটা এলাকা। যা নিয়ে তীব্র উত্তেজনা তৈরি হয়। তবে গত ২৪ ঘন্টায় একের পর এক বিস্ফোরণের ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে। নতুন করে সে রাজ্যে কি বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি মাথা চাড়া দিচ্ছে? বলে রাখা প্রয়োজন, অসম থেকে আস্পা তুলে নিয়েছে মোদী সরকার।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications