এবার রক্তাক্ত জম্মু! গ্রেনেড বিস্ফোরণে মৃত ১, আহত ৩৩ জন ভর্তি হাসপাতালে
জম্মু বাসস্ট্যান্ডে বিস্ফোরণ। জানা গিয়েছে, বাস স্ট্র্যান্ডে গ্রেনেড হামলা হয়।
জম্মু বাসস্ট্যান্ডে বিস্ফোরণ। জানা গিয়েছে, বাস স্ট্র্যান্ডে গ্রেনেড হামলা হয়। এই হামলায় ১ জনের মৃত্যু হয়েছে। হামলায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি বলে জানা গিয়েছে। সব মিলিয়ে আহতের সংখ্যা ৩৩। এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। সাধারণ মানুষকে বিস্ফোরণ স্থলের দিকে যেতে দেওয়া হচ্ছে না।

সরকারি বাসস্ট্যানেড বেশ কিছু সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেগুলিও পরীক্ষা করে দেখা হচ্ছে। এই বাসস্ট্যান্ড থেকে কাশ্মীর, পঞ্জাব-সহ একাধিক জায়গার বাস ছাড়ে। সেইকারণে অন্যতম ব্যস্ত এলাকা এটি। বেলা ১২টার আশপাশে এই বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে।
পুলওয়ামায় ভয়ঙ্কর জঙ্গি হামলার রেশ কাটতে না কাটতেই গ্রেনেড হামলা জম্মুর সরকারি বাসস্ট্যান্ডে। পুলওয়ামা হামলার পর থেকেই জম্মু ও কাশ্মীর রাজ্য
জুড়ে হাই অ্যালার্ট জারি রয়েছে। তারই মধ্যে এই হামলায় নাগরিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
J&K: Blast at Jammu bus stand. Injured admitted to hospital. Area has been cordoned off by security personnel pic.twitter.com/utO7RX0GOp
— ANI (@ANI) March 7, 2019
J&K: Blast at Jammu bus stand. Injured admitted to hospital.More details awaited pic.twitter.com/9GzfJSeAMo
— ANI (@ANI) March 7, 2019












Click it and Unblock the Notifications