Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

লোকসভা নির্বাচনে বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা চমক! লড়াইয়ে রাজ্যের প্রাক্তন রাজ্যপাল

লোকসভা নির্বাচনের জন্য বিজেপি তাদের তৃতীয় প্রার্থী তালিকা প্রকাস করেছে। এই তালিকায় নয় জনের নাম রয়েছে। বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির তরফে এই নাম প্রকাশ করা হয়েছে। বিজেপির প্রথম তালিকায় ১৯৫ জন, দ্বিতীয় তালিকায় ছিল ৭২ জনের নাম। তামিলনাড়ুতে নির্বাচন হতে চলেছে ১৯ এপ্রিল। এবার সেখানে লড়াই হতে চলেছে ত্রিমুখী ।

তামিলনাড়ুর বিজেপির রাজ্য সভাপতি কে আন্নামালাই কোয়েম্বাটোর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কন্যাকুমারী থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন পি রাধাকৃষ্ণন। নীলগিরি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগান। নয়নার নগেন্দ্রান প্রতিদ্বন্দ্বিতা করবেন তিরুনেলভেলি থেকে। তেলেঙ্গানার প্রাক্তন রাজ্যপাল তামিলিসাই সুন্দররাজন চেন্নাই দক্ষিণ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিজেপি এবার পিএমকে, তামিল মানিলা কংগ্রেস, এএমএমকে এবং তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী পনিরসেলভামের দলের সঙ্গে জোট করেছে। উল্লেখ্য যে বিজেপি ২০১৯-এর লোকসভা নির্বাচনে তামিলনাড়ুর ৩৯ টি আসনের মধ্যে কোনওটিই জিততে পারেনি। সেই সময় তারা এআইএডিএমকে ও পিএমকের সঙ্গে জোট করে লড়াই করেছিল। আরও উল্লেখ করা প্রয়োজন ২০১৯-এর লোকসভা নির্বাচনে ডিএমকে নেতৃত্বাধীন জোট তামিলনাড়ুর ৩৯ টি আসনের মধ্যে ৩৮ টি আসনে জয় পেয়েছিল। পুদুচেরির একটি মাত্র আসনে জয় পেয়েছিল কংগ্রেস।

বিজেপি ২০১৪ সালে কন্যাকুমারী লোকসভা আসন জিতেছিল। বিজেপির রাজ্য সভাপতি কে আন্নামালাই-সহ অন্য নেতারা দলের পক্ষে নির্বাচনকে সফল করতে প্রচেষ্টা শুরু করেছেন। পিএমকে এবার দশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ২০১৪-র লোকসভা নির্বাচনে পিএমকে এনডিএ-র অংশ হিসেবে আটটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ধর্মপুরী আসনটি জিতেছিল। ২০১৯-এর নির্বাচনে এআইএডিএমকে জোটের অংশ হিসেবে পিএমকে সাতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+