বিজেপির সপ্তম প্রার্থী তালিকা প্রকাশ, বাংলার কেউ কি থাকল এবার?
লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। প্রার্থী তালিকা প্রকাশ করছে রাজনৈতিক দলগুলো। আজ বুধবার বিজেপি তাদের প্রার্থীদের নাম প্রকাশ করেছে৷ এটি ছিল বিজেপির সপ্তম প্রার্থী তালিকা।
বুধবার সপ্তম তালিকা প্রকাশ হলেও তার বহর খুব একটা লম্বা নয়৷ বরং এখন অবধি প্রকাশ হওয়া তালিকাগুলির মধ্যে এটিই সবচেয়ে ছোট৷ বাংলার জন্য কি আর কোনও প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি?

মাত্র দুটি আসনে এদিন প্রার্থীর নাম ঘোষণা করা হল। মহারাষ্ট্র ও কর্ণাটক দুই রাজ্যের দুটি আসনে প্রার্থীর নাম প্রকাশ করা হল৷ দুটি আসনই সংরক্ষিত। মহারাষ্ট্রের অমরাবতী কেন্দ্রে বিজেপির প্রার্থী নবনীত রাণা। কর্ণাটকের চিত্রদুর্গ থেকে প্রার্থী মনোনীত হয়েছেন গোবিন্দ কারজোল৷
পশ্চিমবঙ্গের জন্য ৩৮ জন প্রার্থীর নাম ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। দুই দফায় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তবে এখনও চারটে আসনে বিজেপি প্রার্থী দেয়নি। সেই সব আসনে প্রার্থীর নাম কবে প্রকাশ হয়? সেই নিয়ে অপেক্ষায় আছে বঙ্গ বিজেপি।
BJP releases its seventh list of candidates for the Lok Sabha elections.
— ANI (@ANI) March 27, 2024
Navneet Rana fielded from Amravati constituency in Maharashtra. pic.twitter.com/rfdLYckZUl
ডায়মন্ড হারবার কেন্দ্রে এখনও বিজেপি প্রার্থী দেয়নি৷ কাকে দল প্রার্থী করবে? তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে কে লড়াই করবেন? তাই নিয়ে গেরুয়া শিবিরেই চর্চা চলছে৷
বাছাই করে প্রার্থী নির্বাচন করা হচ্ছে। সেই কারণেই অনেক জায়গায় প্রার্থীর নাম প্রকাশে দেরি হচ্ছে। এমন দাবি বিজেপি নেতৃত্বের।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications