উত্তরপ্রদেশে বিজেপির শোচনীয় হার, ব্র্যান্ড যোগী কি ধাক্কা খেল লোকসভা ভোটে?
উত্তরপ্রদেশে বিজেপির শোচনীয় হার। লোকসভা নির্বাচনে 'রাম রাজ্যে' কার্যত হোঁচট খেল গেরুয়া শিবির। যোগী আদিত্যনাথের উপর কি এবার দায় পড়বে? ধাক্কা খাবে যোগী আদিত্যনাথের ব্র্যান্ড ভ্যালু? প্রশ্ন উঠছে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যজুড়ে প্রচার করেছেন। তাঁর আক্রমণাত্মক মন্তব্য ছিল হিন্দুত্ববাদের উপর। উত্তরপ্রদেশে রাম মন্দির তৈরি হয়েছে। সেই প্রচারও জোর গলায় হয়েছে ভোটের আগে। বিরোধী দলগুলিকে প্রচারে কোণঠাসা করতে সংখ্যালঘু তুষ্টির কথাও বলা হয়েছে।

কেবল উত্তরপ্রদেশেই যোগী আদিত্যনাথ ১৭০ টি জনসভা করেছেন। এছাড়াও আরও অন্যান্য রাজ্যে জনসভা ছিল তাঁর। অন্যান্য বিজেপি নেতাদের মধ্যে যোগী আদিত্যনাথের চাহিদা বেশি ছিল গেরুয়া শিবিরের প্রচারে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী সমাবেশে আদিত্যনাথের প্রশংসা করেছেন। রাজ্যে অপরাধীদের দমন করা, রাজ্যে হিন্দুদের কাছে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলির 'হারানো' গৌরব পুনরুদ্ধার করার জন্য তাঁকে অভিনন্দন জানান।
কিন্তু লোকসভা ভোটের ফল বেরোতেই উলটো ছবি দেখা গেল৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফলের কোনও প্রতিচ্ছবি দেখা গেল না। বরং ধস নামল বিজেপির লোকসভা আসনে। উত্তরপ্রদেশের ক্ষেত্রে যোগী আদিত্যনাথের উপরে এর প্রভাব যথেষ্ট পড়বে। মনে করছে রাজনৈতিক মহলের একটা অংশ।
মহারাষ্ট্রেও বিজেপি খারাপ ফল করেছে। মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের পদত্যাগ দাবি করা হয়েছে। সেই একই দাবি উঠতে পারে যোগী আদিত্যনাথের বিরুদ্ধেও। ওয়াকিবহাল মহল এই কথা মনে করছে।
২০২২ সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন হয় ব্যাপক সংখ্যায় জয় পেয়েছিল বিজেপি বিপুল প্রশংসা কুড়িয়েছিলেন যোগী আদিত্যনাথ৷ কিন্তু দুই বছরের মধ্যেই সব যেন উলোটপালোট হয়ে গেল।
যোগী আদিত্যনাথ অপরাজেয়। এই কথা আর খাটলো না। এমনই মনে করছে বিজেপির একটা অংশ। দলের খারাপ পারফরম্যান্সের জন্য যোগী আদিত্যনাথকে দায়ী করা উচিত নয়। এ কথাও বলছে আরও একটা পক্ষ।
উত্তরপ্রদেশে বিজেপির মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। ব্রিজভূষণ সিং, তার ছেলে সহ একাধিক বিরুদ্ধ নাম উঠে আসছে। বিজেপির একটা অংশ তাদের ভালোভাবে গ্রহণ করেনি। একথাও মনে করা হচ্ছে।
-
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা












Click it and Unblock the Notifications