কংগ্রেসে যাওয়া জগদীশ শেট্টারের কেন্দ্রে খুন যুব মোর্চা নেতা! নির্বাচনের আগে আইনশৃঙ্খলা নিয়ে শোরগোল কর্নাটকে

নির্বাচনে মুখে কর্নাটকে হিংসার ঘটনা। ধারওয়াডে খুন বিজেপির যুব মোর্চার নেতা প্রবীণ কাম্মা। যা নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া। বিরোধীদের তরফে নির্বাচনের আগে কর্নাটকের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

হুবলির এক পুলিশ কর্তা জানিয়েছেন, প্রবীণের সমর্থক এবং প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে মারামারি থামাতে গেলে ছুরিকাহত হনি প্রবীণ। তারপরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। প্রসঙ্গত যেখানে এই ঘটনাটি ঘটেছে তা জগদীশ শেট্টারের কেন্দ্র। জগদীশ শেট্টার গত ছয়বার হুবলি- ধারওয়াড সেন্ট্রাল থেকে জয়ী হয়েছেন।

bjp yuva morcha leader

প্রবীণ কাম্মা যুব মোর্চার ধারওয়াড ইউনিটের সদস্য। তিনি গ্রাম-পঞ্চায়েতের সহ-সভাপতিও। মঙ্গলবার রাতে এই ছুরিকাহত হওয়ার ঘটনাটি ঘটে। জেলার পুলিশ সুপার জানিয়েছেন, কোট্টুর গ্রামে উদাচাম্না দেবীর মন্দিরে উৎসবের সময় এই ঘটনাটি ঘটে।

পুলিশ সুপার আরও জানিয়েছেন, প্রবীণ কাম্মা ঝগড়ায় লিপ্ত হওয়াদের শান্ত করতে গিয়েছিলেন। সেই সময় মত্ত অবস্থায় থাকা কয়েকজন তাঁকে ছুরি দিয়ে আঘাত করে। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুপার বলেছেন, এই মামলার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভাবে জড়িত কেউই ছাড় পাবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি।

bjp yuva morcha leader

এদিকে এই খুনের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া রাজ্যের রাজনৈতিক মহলে। এই ঘটনার জেরে বিরোধী রাজনৈতিকদলগুলি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ পেয়ে গেল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

প্রসঙ্গত বিজেপি টিকিট না দেওয়ায় গত রবিবার বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেন হুবলি- ধারওয়াড সেন্ট্রালের ছয়বারের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টার। কর্নাটকে মনোনয়ন জমার শেষে দিন ২০ এপ্রিল। সেখানে নির্বাচন হবে ১০ মে। গণনা হবে ১৩ মে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+