২০২৪-এর আগে টার্গেট ত্রিপুরা, তৃণমূলকে কি বাঁকা পথে আটকাতে পারবে বিজেপি
২০২৪-এর আগে টার্গেট ত্রিপুরা, তৃণমূলকে কি বাঁকা পথে আটকাতে পারবে বিজেপি
২০২১-এ বাংলা জয়ের পর তৃণমূলে টার্গেট করেছে ত্রিপুরাকে। ২০২৪-এ দিল্লির মসনদের লড়াইয়ের আগে ত্রিপুরা জয় করে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল বিজেপিকে চরম ধাক্কা দিতে চাইছে। সেই লক্ষ্য নিয়ে এবার একুশে জুলাই পালনে বাংলার পর সবথেকে বেশি জোর দেওয়া হয়েছিল ত্রিপুরায়। কিন্তু ত্রিপুরায় তৃণমূলের এই বিস্তার রুখতে তৎপর বিজেপিও।

ত্রিপুরা বিজেপিতে ডামাডোল, কাজে লাগাতে চায় তৃণমূল
বিজেপিশাসিত রাজ্যে তৃণমূল বিস্তার লাভ করার লক্ষ্য নিয়ে একুশে জুলাই পালনের আয়োজন করেছিল। আর ত্রিপুরাকে দিয়েছিল বিশেষ গুরুত্ব। এমনিতেই ত্রিপুরা বিজেপিতে ডামাডোল চলছে। সেই ডামাডোল কাজে লাগিয়ে তৃণমূল চাইছে সংগঠন বাড়াতে। আর বিজেপি তৃণমূলের সেই প্ল্যান ভেস্তে দেওয়ার পরিকল্পনা করছে।

ত্রিপুরায় বিজেপির থেকে আগে পা দেয় তৃণমূল
ত্রিপুরায় বিজেপির থেকে আগে সংগঠন বাড়ানোর পরিকল্পনা নিয়েছিল তৃণমূল। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে যায় মুকুল রায়ের দলত্যাগে। মুকুল রায়ের অনুগামী সুদীপ রায় বর্মনের নেতৃত্বে তৃণমূল শক্তি বাড়াতে শুরু করে ত্রিপুরায়। কিন্তু মুকুলের বিজেপিতে যোগদানের সঙ্গে সঙ্গে ত্রিপুরাতেও বিজেপি বাড়তে শুরু করে তাঁর অনুগামীদের নিয়ে।

মুকুল-ঘনিষ্ঠরা দূরত্ব বাড়িয়ে চলেছেন বিজেপির সঙ্গে
তারপর বিজেপি শক্তিবাড়িয়ে ত্রিপুরা সিপিএম শাসনের অবসান ঘটায়। কিন্তু বথর ঘুরতে না ঘুরতেই ত্রিপুরা বিজেপিতে শুরু হয় কোন্দল। সুদীপ রায় বর্মনের অনুগামী প্রায় ১৪-১৫ জন বিধায়ক বেঁকে বসে রয়েছেন। সুদীপ রায়বর্মনও দূরত্ব বাড়িয়ে চলেছেন বিজেপির সঙ্গে। এই অবস্থায় বিজেপি ছেড়ে মুকুল রায়ের ঘরে ফেরার পরই ত্রিপুরা বিজেপির ভিত নড়বড়ে হয়ে গিয়েছে।

তৃণমূলের বিস্তার রুখতে সক্ষম হবে বিজেপি
সেই সুযোগ বুঝেই তৃণমূল এবার বিজেপিকে ধাক্কা দিতে চলেছে। ২১ জুলাই শহিদ দিবসে তাই বাংলার পাশাপাশি বিশেষ গুরুত্ব পাচ্ছে ত্রিপুরাও। ত্রিপুরায় জায়েন্ট স্ক্রিন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনানোর পরিকল্পনা করা হয়েছে। ব্লকে ব্লকে শহিদ দিবস পালন হয়েছে। এই অবস্থায় বিজেপিও রুখে দাঁড়ালো তৃণমূলের বিস্তার রুখতে।

কোভিড বিধির দোহাই দিয়ে তৃণমূলকে রুখতে তৎপরতা
ত্রিপুরায় একুশে জুলাইয়ের প্রস্তুতি প্রথমেই ধাক্কা খেয়েছে তৃণমূলের। জায়েন্ট স্ক্রিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনানোর অনুমতি দেয়নি বিজেপির প্রশাসন। জায়েন্ট স্ক্রিন পেতেও কালঘাম ছুটেছে রাজ্যের তৃণমূল কর্মীদের। দুপুর দুটো থেকে কার্ফু জারি করে তৃণমূলকে কোভিড বিধির দোহাই দিয়ে আটকাতে চাইছে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের প্রশাসন।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর












Click it and Unblock the Notifications