Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আশ্চর্যজনক নয়! জ্যাক ডরসির চাঞ্চল্যকর দাবি নিয়ে বিজেপি বনাম কংগ্রেসের টুইটার-যুদ্ধ

জ্যাক ডরসির চাঞ্চল্যকর দাবি নিয়ে টুইটার-যুদ্ধে শামিল হল বিজেপি বনাম কংগ্রেস। জ্যাক ডরসি দাবি করেছিলেন, ভারত সরকার কৃষক বিক্ষোভ কভার করা অ্যাকাউন্টগুলি ব্লক করার জন্য টুইটারকে চাপ দিয়েছিল। তা নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব চরমে উঠেছে দেশে।

এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে মাইক্রোব্লগিং সাইটের প্রাক্তন সিইওকে নিশানা করা হয়েছে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইটারে একটি দীর্ঘ পোস্ট করে ডরসির নিন্দা করে জানান, তাঁর অভিযোগগুলি আশ্চর্যজনক নয়, কারণ ডরসির অধীনে টুইটার সার্বভৌম আইনকে উপেক্ষা করেছিল, বাক স্বাধীনতাকে অবজ্ঞা করেছিল।

image of congress and bjp flag

তিনি বলেন, টুইটারে অনেক ক্ষেত্রে বিচ্ছিন্নতাবাদী কণ্ঠের প্রচার করা হয় এবং যারা সামাজিক ফল্ট লাইন বাড়ানোর জন্য কাজ করছিলেন, তার মধ্যে বেশ কয়েকজন টুইটার কর্মচারীও রয়েছে। আর ডরসি নিজেই এর জন্য দোষী বলে তিনি মনে করেন। মালব্য আরও দাবি করেন, এলন মাস্ক টুইটারকে বিষাক্ত ব্যক্তিদের থেকে মুক্তি দিয়েছে।

তিনি এই প্রশ্নে কংগ্রেসকেও একহাত নেন। কেন কংগ্রেস এবং বিভিন্ন বিরোধীরা মিথ্যাবাদীদের ভুল বক্তব্যে উত্তেজিত? যারা ভারতের বিরুদ্ধে কথা বলে তাদের গায়ে হাত বুলানোর কী এত বাধ্যবাধকতা? রাহুল গান্ধী বিদেশে যান এবং বিদেশি শক্তির সাহায্য চান। ভারতকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বিপথগামী কণ্ঠস্বরকে প্রসারিত করেন।

মালব্য প্রশ্ন তোলেন, বিদেশি অর্থ এবং মিডিয়ার উপর নির্ভর করেই কি কংগ্রেস গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে অপসারণের রাস্তা খুঁজছে, জনগণকে প্রভাবিত করার চেষ্টা করছে? বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালাও কংগ্রেসকে কটাক্ষ করেছেন। বলেছেন, রাহুলের দল জ্যাক ডরসির মধ্যে বৈধতা খুঁজে পেয়েছে।

image of shehzad poonawalla

সোমবার ইউটিউব চ্যানেল 'ব্রেকিং পয়েন্টস উইথ ক্রিস্টাল অ্যান্ড সাগর'-এ একটি সাক্ষাৎকারে ডরসি অভিযোগ করেছিলেন, ভারত সরকার টুইটারের উপর চাপ সৃষ্টি করেছে এবং বলেছে যে, এটি ভারতে কোম্পানিটি বন্ধ করে দেবে। কৃষকদের বিক্ষোভের খবর যাতে প্রচারিত না হয়, তার অনুরোধ কের জানানো হয়েছিল সে কথা।

কংগ্রেস ডরসির দাবি নিয়ে পাল্টা জানায়, মোদী সরকার কৃষক ও কৃষক আন্দোলনের অ্যাকাউন্ট বন্ধ করতে টুইটারকে বাধ্য করে। সরকার বা টুইটারের কর্মীদের সমালোচনা করা সাংবাদিকদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। টুইটারের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন সিইও জ্যাক ডরসি একটি টিভি সাক্ষাৎকারে এমনটাই স্বীকার করেছেন।

কংগ্রেস প্রশ্ন তোলে, মোদী সরকার কি জবাব দেবে? কংগ্রেস সাংসদ রণদীপ সিং সুরজেওয়ালা টুইট করে সেই দাবি করেছেন। কংগ্রেসের সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মের চেয়ারপার্সন সুপ্রিয়া শ্রীনাতে টুইট করে জানান, টুইটারের প্রাক্তন প্রধান নির্বাহী জ্যাক ডরসির চাঞ্চল্যকর প্রকাশের পর মোদী সরকারের কাপুরুষতা সামনে চলে এসেছে। এই স্বৈরশাসক এবং অত্যাচারী সরকারের আসল চেহারা উন্মোচিত হচ্ছে।

image of Randeep-Surjewala

কংগ্রেসের একটি সাংবাদিক সম্মেলনে শ্রীনাতে বলেন, গণতন্ত্রের পীঠস্থানে গণতন্ত্রের হত্যা করা হচ্ছে। যখন কৃষকরা দিল্লি সীমান্তে দিনের পর আন্দোলন করেছিলেন শীত-গ্রীষ্ম-বর্ষাতেও, তখন মাওয়ালি, খালিস্তানি, পাকিস্তানি এবং সন্ত্রাসবাদী তকমা সেঁটে দেওয়া হয়েছিল তাদের উপর। টুইটারের মতো প্ল্যাটফর্মগুলিকে বলা হয়েছিল, তারা যদি কৃষকদের আন্দোলনের খবর দেখায় তবে তাদের ভারতে বন্ধ করে দেওয়া হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+