CNX opinion poll: রাজস্থানে ফের ক্ষমতায় ফিরছে বিজেপি, ছত্তিশগড় ধরে রাখছে কংগ্রেস, বলছে জনমত সমীক্ষা
CNX opinion poll: রাজস্থানে ফের ক্ষমতায় ফিরছে বিজেপি, ছত্তিশগড় ধরে রাখছে কংগ্রেস। এমনটাই উঠে আসছে জনমত সমীক্ষায়। সামনেই তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, ছত্তিসগড় , রাজস্থান এবং মিজোরামে বিধানসভা নির্বাচন রয়েছে। লোকসভা নির্বাচনের আগে বিজেপি এবং কংগ্রেসের কাছে এই পাঁচ রাজ্যের ভোট খুবই গুরুত্বপূর্ণ।
একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে সমস্ত সমস্ত দলই। তবে নির্বাচনের আগে India TV-CNX এর জনমত সমীক্ষা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে বিজেপিকে।

CNX opinion poll: রাজস্থান বিধানসভা নির্বাচন
India TV-CNX এর জনমত সমীক্ষা বলছে ফের একবার রাজস্থানে ফিরতে চলেছে বিজেপি। সে রাজ্যে মোট ২০০ টি আসন। এবার রাজস্থানে ১১৫ টি আসন পেয়ে ক্ষমতায় ফিরবেন বিজেপি। এমনটাই ইঙ্গিত। অন্যদিকে ক্ষমতায় থাকা কংগ্রেস পেতে পারে মাত্র ৮০ টি আসন।
পাঁচ বছর আগে অর্থাৎ গত নির্বাচনে বিজেপি ৭৩ টি এবং কংগ্রেস ১০০ টি আসন পেয়েছিল। কিন্ত্য পাঁচ বছরের মধ্যেই প্রথা মেনেই সে রাজ্যে খেলা ঘুরে যাবে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে ২০২৩ সালে নির্দল এবং অন্যান্যরা পাঁচটি আসন পেতে পারে বলে উঠে আসছে India TV-CNX এর জনমত সমীক্ষায়।
অন্যদিকে ভোট শতাংশের হিসাবে বিজেপি ৪৫ শতাংশ, কংগ্রেস ৪২ শতাংশ এবং অন্যান্য ১৩ শতাংশ ভোট পেতে পারে। এমনটাই ইঙ্গিত India TV-CNX এর জনমত সমীক্ষায়।
CNX opinion poll: ছত্তিসগড় বিধানসভা নির্বাচন
তবে লোকসভার আগে কংগ্রেসের হাতছাড়া হচ্ছে না ছত্তিসগড়। গড় আগলে রাখবেন মুখ্যমন্ত্রী বাঘেল। এমনটাই India TV-CNX এর জনমত সমীক্ষায় উঠে আসছে। সে রাজ্যের মোপ্ট আসন ৯০ টি। সমীক্ষা বলছে কংগ্রেস এবার ৫২টি আসন জিততে পারে। তবে ২০১৮ এর তুলনায় আসন কমবে।
গতবার ৬৮ টি আসন পায় রাহুল-সোনিয়া গান্ধীর দল। প্রধান বিরোধী দল বিজেপি, যারা পাঁচ বছর আগে হওয়া নির্বাচনে মাত্র ১৫ টি আসন জিতেছিল, তারা এবার ৩৫ টি আসন পেতে পারে বলে সমীক্ষায় ইঙ্গিত।
অন্যদিকে, India TV-CNX এর জনমত সমীক্ষা বলছে, এবার অর্থাৎ ২০২৩ সালের নির্বাচনে এই রাজ্যে কংগ্রেস ৪৫ শতাংশ ভোট, বিজেপি ৪১ শতাংশ এবং অন্যরা মাত্র ১৪ শতাংশ ভোট পেতে পারে।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications