‘পাপ্পু কা কমেডি সার্কাস,’ ফের বিজেপির কটাক্ষের মুখে রাহুল গান্ধী

‘পাপ্পু কা কমেডি সার্কাস,’ ফের বিজেপির কটাক্ষের মুখে রাহুল গান্ধী

ফের সংবাদের শিরোনামে রাহুল গান্ধীর যাত্রা। মহারাষ্ট্রের ভারত জোড়ো যাত্রায় জাতীয় সঙ্গীতের পরিবর্তে ভুল গান বাজানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যার জেরে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে। বিজেপি এই ঘটনায় কংগ্রেসের নিন্দা করেছে। রাহুল গান্ধীকে কটাক্ষ করে বিজেপি ঘটনাটির সঙ্গে সার্কাসের তুলনা করেন।

পাপ্পু কা কমেডি সার্কাস

ভারতো জোড়ো যাত্রার ভুল গানের ভিডিও শেয়ার করে বিজেপির নেতা নীতেশ রানে শেয়ার করে বলেন, 'পাপ্পু কা কমেডি সার্কাস।' তামিলনাড়ুর বিজেপি নেতা অমর প্রসাদ রেড্ডি টুইট করে বলেন, রাহুল গান্ধী এটা কী। ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনদের সমালোচনার মুখে পড়তে হয়েছে রাহুল গান্ধী ও কংগ্রেসকে। তবে এই বিষয়ে কংগ্রেসের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

কেন বিতর্কে ভারত জোড়ো যাত্রা

কেন বিতর্কে ভারত জোড়ো যাত্রা

রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা ৭ নভেম্বর নান্দেদ জেলায় প্রবেশ করেছে। এছাড়াও ভারতো জোড়ো যাত্রা মহারাষ্ট্রের হিঙ্গোলি ও ওয়াশিম জেলায় গিয়েছিল। যাত্রার সরাসরি সম্প্রচারের মাধ্যমে জানা হয় ঘটনাটি মহারাষ্ট্রে ওয়াশিম জেলায় ঘটে। সেখানে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বক্তব্যের পর জাতীয় সঙ্গীতের ঘোষণা করেন। মঞ্চে উপস্থিত নেতারা নিজেদের অবস্থান নেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে জাতীয় সঙ্গীত শুরু হয়। কিন্তু সেখানে জাতীয় সঙ্গীতের বদলে অন্য গান চলতে শুরু করে। কংগ্রেসের নেতারা বুঝতে পেরে প্রায় সঙ্গে সঙ্গে সেই গানটি বন্ধ করেন। জাতীয় সঙ্গীত চালানো হয়।

কেন্দ্রকে কটাক্ষ রাহুল গান্ধী

কেন্দ্রকে কটাক্ষ রাহুল গান্ধী

মহারাষ্ট্রের ওয়াশিম জেলায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, মোদী সরকারের নীতিগুলো ভারতের অর্থনীতিকে ধ্বংস করছে। তিনি বলেন, মোদী সরকারের নীতির ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছোট ও মাঝারি শিল্প। ২০১৬ সালে নোট বন্দি ও ২০১৭ সালে জিএসটির জেরে অনেক ছোট ব্যবসায়ীকে ক্ষতির মুখে পড়তে হয়েছে। এই ছোট ও মাঝারি ব্যবসা থেকেও কর্মস্থানের সৃষ্টি হয়, যা ভুলতে বসেছে মোদী সরকার বলে কটাক্ষ করেন রাহুল গান্ধী। মোদীর নীতির জন্য কৃষকদের দুর্দশা বেড়ে বলে কংগ্রেস সাংসদ বলেন।

কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা

কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা

ভারত জোড়ো যাত্রাটি ২০ নভেম্বর মধ্যপ্রদেশে প্রবেশ করবে। তার আগে মহারাষ্ট্রের আকোলা ও বুলধানা জেলায় যাবে। মহারাষ্ট্রে ভারত জোড়ো যাত্রায় এনসিপি ও শিবসেনার একাধিক নেতা যোগ দিয়েছে। মহা বিকাশ আঘাদি জোট যে এখনও শক্তিশালী রয়েছে, তার প্রমাণ দিয়েছে। ৭ সেপ্টেম্বর তামিলনাড়ু থেকে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার শুরু হয়। জানুয়ারি মাসে কাশ্মীরে এই ভারত জোড়ো যাত্রার সমাপ্তি হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়েই কংগ্রেস এই ভারত জোড়ো যাত্রার মতো কর্মসূচি গ্রহণ করেছে।

ছবি সৌ:টুইটার

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+