Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কংগ্রেসের নাম বদলে ফেলা উচিত, রাফাল দুর্নীতি নিয়ে ফের নিশানা বিজেপির

কংগ্রেসের নাম বদলে ফেলা উচিত, রাফাল দুর্নীতি নিয়ে ফের নিশানা বিজেপির

রাফাল দুর্নীতি মামলা নিয়ে ফের কংগ্রেসকে নিশানা বিজেপির। বিজেপি কংগ্রেসকে আক্রমণ শানিয়ে বলেছে দলের নাম বদলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পরিবর্তে আই নিড কমিশন রাখা উচিত বলে আক্রমণ শানিয়েছেন তিনি। ২০১২ থেকে ২০০৭ সাল পর্যন্ত যে কমিশন বসিয়ে তদন্ত হয়েছে তা পয়সা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র অভিযোগ করেছেন বারবারই কংগ্রেস কমিশন নিয়ে যা দাবি করে চলেছে তাতে তাদের দলের নাম বদলে ফেলা উচিত।

রাফাল দুর্নীতি মামলা

রাফাল দুর্নীতি মামলা

রাফাল যুদ্ধ বিমান কেনা নিয়ে ফরাসী সংস্থার সঙ্গে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ বিজেপির। মোদী সরকারের অভিযোগ কয়েক কোটি টাকার দুর্নীতি হয়েছে। দেশের টাকা নয়ছয় করে সস্তার বিমান ঘরে আনা হয়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই নিয়ে আদালতে মামলাও চলছে। যদিও এখনও দুর্নীতি মামলার তেমন কিছু প্রমাণিত হয়নি।

কংগ্রেসকে নিশানা বিজেপির

কংগ্রেসকে নিশানা বিজেপির

রাফাল যুদ্ধবিমান দুর্নীতির তদন্তে যে কমিশন বসানো হয়েছিল তা টাকা দিয়ে করানো হয়েছিল বলে অভিযোগ। এই নিয়েই সরব হয়েছে বিজেপি। কংগ্রের নাম বদলে ফেলা উচিত বলে কটাক্ষ করেছিলেন বিজেপি নেতা সম্বিত পাত্র। তিনি কটাক্ষ করে বলেছেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের বদলে নাম রাখা উচিত আই নিড কমিশন। কংগ্রেস বারবার দাবি করেছে এটা টাকা দিয়ে কমিশন তদন্ত করছে বলেছে।

কংগ্রেসের অভিযোগ

কংগ্রেসের অভিযোগ

কংগ্রেসের মুখপাত্র পবন খেরা জানিয়েছে, জয়েন্ট পার্লামেন্টারি কমিশন দিয়ে তদন্তের দাবি জানানো হয়েছিল। কিন্তু মোদী সরকার তাতে গুরুত্ব দেয়নি। ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর ৩৬টি রাফাল জেট বিমান কেনা হয়েছিল। দাসোঁর কাছ থেকে কেনা হয়েছিল সেই বিমান। ততেই বিপুল টাকা দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল। তারপর থেকেই কংগ্রেস এই নিয়ে নিশানা করেছিল। যদিও দাবি করা হয় ইউপিএ জমানায় এই বিমান কেনার চুক্তি হয়েছিল। ২০১২ সালে এই বিমান কেনার চুক্তি হয়েছিল বলে অভিযোগ।

প্রমাণিত হয়নি দুর্নীতি

প্রমাণিত হয়নি দুর্নীতি

ইউপিএ জমানায় রাফাল যুদ্ধ বিমানের চুক্তি হলেও দুর্নীতি হয়নি বলে দাবি করেছে কংগ্রেস। কিন্তু সেটা যে সত্যি নয় তা দাবি করেছে বিজেপি। সিবিআইও এই ঘটনার তদন্ত বন্ধ করে দিয়েছে তথ্য প্রমাণের অভাবে। রাহুল-প্রিয়াঙ্কাদের গার্ড করতেই এই কাজ করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিজেপি নেতা। সকলের উপরেই কমিশন বসিয়ে তদন্ত করা উচিত বলে দাবি করেছেন বিজেপির মুখপাত্র।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+