বিজেপিতে মোহভঙ্গ! নির্বাচনের মুখে চারবারের এমএলসির দলত্যাগ, যোগদান কংগ্রেসে

বিজেপিতে মোহভঙ্গ হল চারবারের এমএলসির! বিধানসভা নির্বাচনের মুখে বিজেপির চারবারের এমএলসির দলত্যাগ করলেন। শুধু বিজেপি ছাড়লেই না, তিনি যোগ দিলেন কংগ্রেসে। ফলে কর্নাঠক বিধানসভা নির্বাচনের মুখে ধাক্কা খেল বিজেপি। একদিন আগেই প্রদেশ কংগ্রেসের সভাপতির মন্তব্যে জল্পনার পারদ চড়েছিল।

চারবারের এমএলসির যোগদান কংগ্রেসে

চারবারের এমএলসির যোগদান কংগ্রেসে

প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার বলেছিলেন, একে একে বিজেপি বিধায়করা দল ছাড়বেন। তাঁরা সবাই যোগ দেবেন কংগ্রেসে। তারপর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এক এমএলসির যোগদান বিশেষ তাৎপর্যপূর্ণ কর্নাটক রাজ্য রাজনীতিতে। তাহলে কি এবার পালাবদলের সম্ভাবনা প্রবল কর্নাটকে?

বিধানসভা নির্বাচনের মুখে বিজেপিতে ধাক্কা

বিধানসভা নির্বাচনের মুখে বিজেপিতে ধাক্কা

বিধানসভা নির্বাচনের মুখে বিজেপিকে ধাক্কা দিয়ে চারবারের এমএলএসি পুত্তানা বৃহস্পতিবার কংগ্রেসে যোগ দিয়েছেন। তিনি এমএলসি পদ এবং বিজেপির প্রাথমিক সদস্যপদ ত্যাগ করেই কংগ্রেসে যোগ দেন। এআইসিসি সাধারণ সম্পাদক রণদীপ সিং সুরজেওয়ালা, কর্নাটকের বিরোধী দলনেতা সিদ্দারামাইয়া এবং কর্নাটকের কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারের উপস্থিতিতে তিনি কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন।

বিজেপিতে মোহভঙ্গ মেয়াদ ফুরনোর তিন বছর আগেই

বিজেপিতে মোহভঙ্গ মেয়াদ ফুরনোর তিন বছর আগেই

কংগ্রেসে যোগ দিয়ে পুত্তানা বলেন, বিজেপিতে তার মোহভঙ্গ হয়েছে। বিজেপির প্রতি তিনি হতাশ। কারণ বিজেপিতে তেকে তিনি কোনো উন্নয়নমূলক কাজকর্ম বা ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে পারেননি। তিনি এমএলসি হিসেবে বেঙ্গালুরু টিচার্স কনস্টিটিউয়েন্সি থেকে নির্বাচিত হয়েছিলেন। তাঁর মেয়াদের আর তিন বছর বাকি ছিল।

জেডিএস থেকে নির্বাসিত হয়ে বিজেপিতে যোগ

জেডিএস থেকে নির্বাসিত হয়ে বিজেপিতে যোগ

তিনি অভিযোগ করেন, আমি এমএলসি হয়েছি প্রায় ২০ বছর। এই মেয়াদের মতো এত দুর্নীতি দেখিনি। এই দুর্নীতিগ্রস্ত সরকারের সঙ্গে থাকা যায় না। ২০২০ সালে পুত্তানা দলবিরোধী কাজকর্মের জন্য জেডিএস থেকে নির্বাসিত হয়েছিলেন। তারপর তিনি যোগ দেন বিজেপিতে। বিএস ইয়েদুরাপ্পার উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়ে তিনি এমএলসি হন।

বিজেপিতে প্রায় তিন বছর কাটিয়ে এবার কংগ্রেসে

বিজেপিতে প্রায় তিন বছর কাটিয়ে এবার কংগ্রেসে

জেডিএস থেকে নির্বাচিত হয়ে তিনি বলেছিলেন, তাঁর কাছে বিজেপি ও কংগ্রেস উভয়েরই আমন্ত্রণ রয়েছে। কিন্তু তথন কংগ্রেসে যোগ না দিয়ে তিনি বেছে নিয়েছিলেন বিজেপিকে। বিজেপিতে প্রায় তিন বছর কাটিয়ে এবার তিনি যোগ দিলেন কংগ্রেসে। কংগ্রেসে যোগ দেওয়ার পর শিবকুমার বলেন, পুত্তানা কংগ্রেসে যোগ দিয়েছেন নিঃশর্তে। পুত্তানা আসন্ন বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান তিনি। সিদ্দারামাইয়া বলেন, পুত্তানার অন্তর্ভুক্তি কংগ্রেসকে শক্তিশালী করবে কর্নাটক নির্বাচনে।

একের পর এক বিজেপি বিধায়ক পদত্যাগ করবেন!

একের পর এক বিজেপি বিধায়ক পদত্যাগ করবেন!

এখানে উল্লেখ্য, প্রদেশ কংগ্রেস সভাপতি একদিন আগেই বলেছিলেন, একের পর এক বিজেপি বিধায়ক পদত্যাগ করবেন। কর্নাটক বিধানসভা নির্বাচনের আগেই কংগ্রেস আরও শক্তিশালী হবে এ রা্জ্যে। আমরা এবার জয়ের ব্যাপারে আশাবাদী। আমরা আশা করছি এককভাবেই সংখ্যাগরিষ্ঠতা পাব কর্নাটকে।


ছবি সৌ:পিটিআই

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+