Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আরও বিপাকে বিজেপি, অর্থনৈতিক দুরবস্থা নিয়ে এবার সরব হল সঙ্গীরাও

আরও কমল জিডিপি বৃদ্ধি। কমতে কমতে ৪.৫ শতাংশে পৌঁছেছে।

দ্বিতীয় ত্রৈমাসিকে আরও কমল জিডিপি বৃদ্ধি। কমতে কমতে ৪.৫ শতাংশে পৌঁছেছে। এতোটাই দুরবস্থা দেশের অর্থনীতির। দেশের এই আর্থিক দুরবস্থা নিয়ে এবার সরব হয়েছে বিজেপির সঙ্গীরাও।

 আর্থিক সংকটে দেশ

আর্থিক সংকটে দেশ

দেশের আর্থিক অবস্থা চরম সংকটে। ফের কমেছে জিডিপি গ্রোফ। ৪.৫ শতাংশ কমেছে েদশের জিডিপি বৃদ্ধি।
একাধিক শিল্পক্ষেত্রে মন্দ দশা চলছে। কোনওভাবেই মাথা তুলে দাঁড়াতে পাচ্ছে না গাড়ির বাজার। গত কয়েকদিন শেয়ার বাজার চাঙ্গা থাকলেও তার ধারাবাহিকতা নেই। সব জিনিসের দাম বাড়তে শুরু করেছে। বিশেষ করে সবজির দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে।

 কোণঠাসা বিজেপি

কোণঠাসা বিজেপি

দেশের আর্থিক অবস্থা নিয়ে আগে থেকেই মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছিস বিরোধীরা। মোদী সরকার দেশের আর্থিক পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ আগে থেকেই এই নিয়ে সরব হয়েছিল কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক সংগঠন। এমনকী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন। রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনও অভিযোগ করেছিলেন মোদী সরকার ব্যর্থ দেশের আর্থিক পরিস্থিতি সামাল দিতে এমনকী দেশের এই হালে জন্য মোদীর আর্থিক নীতিকেই দায়ী করেছিলেন তিনি।

 সরব শরিকরাও

সরব শরিকরাও

দেশের আর্থিক দুরবস্থা নিয়ে এবার মোদী সরকারের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে শরিকরাও। স্যাড নেতা নরেশ গুজরাল অভিযোগ করেছেন, দেশের আর্থিক পরিস্থিতি উদ্বেগজনক। কর্মসংস্থানের সংকট বাড়ার কারণেই দেশের এই আর্থিক পরিস্থিতি বলে অভিযোগ করেছেন। জেডিইউ নেতা কে সি ত্যাগীও দেশের আর্থিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সরকারের এই অবস্থা অবহেলা করা উচিত নয় বলে জানিয়েছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+