‘সংকল্প পত্রে’র দ্বিতীয় অংশ, কেজি থেকে পিজি বিনামূল্যে শিক্ষার প্রতিশ্রুতি রইল দিল্লিবাসীর জন্যে
বিজেপি মঙ্গলবার আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য দ্বিতীয় নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে। দিল্লির প্রধান দলীয় কার্যালয়ে এই 'সংকল্প পত্র' প্রকাশ করা হয়। এই দ্বিতীয় ভাগেও কর্মসংস্থান এবং শিক্ষার উপর বিশেষ ফোকাস দেওয়া হয়েছে এদিন।
সাংবাদিক বৈঠকে এদিন কথা বলার সময় অনুরাগ ঠাকুর এই প্রসঙ্গে বলেন, দিল্লির যুবকদের বিভিন্ন রাজ্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুত করতে সক্ষম করার জন্য ১৫ হাজার টাকা করে একক যোগে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, বিজেপি সরকার ক্ষমতায় গেলে পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের খরচও ছাড় দেওয়া হবে পরীক্ষার্থীদের জন্যে।

দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির 'সংকল্প পত্র' চালু করে, বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর এদিন এও বলেন, "আমরা দিল্লির সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অভাবী শিক্ষার্থীদের কেজি থেকে পিজি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা দেব"।
অনুরাগ ঠাকুর-এর কথায়, "যখন আমরা বিকশিত ভারতকে কল্পনা করি, তখন বিকশিত দিল্লির ভূমিকা রয়েছে। আমাদের 'সংকল্প' হল দিল্লিকে 'বিকশিত' করা। 'সংকল্প থেকে সিদ্ধি'-এর যাত্রা আগামী পাঁচ বছরের মধ্যে শেষ হবে। যেখানেই হোক না কেন। বিজেপি সরকারের কাছে জনকল্যাণ ছিল তার অগ্রাধিকার।
মানুষের অভিযোগের সমাধান করেছি। রাজ্য সরকারের সমর্থনে সবচেয়ে বড় 'আপদা' এখানেও আছে। কিন্তু মহামারীর সময়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্দান্ত নেতৃত্বের নিদর্শন দিয়েছেন। জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে এসেছেন, ৮০ কোটি মানুষ বিনামূল্যে ভ্যাকসিন পেয়েছেন। আমরা জলজীবন মিশন নিয়ে এসেছি। কিন্তু তা দিল্লিতে বাস্তবায়ন হয়নি।
আমরা স্বাস্থ্য, পরিবহন, বিদ্যুৎ, জল ইত্যাদি সব সমস্যার সমাধান করব, তার সংকল্প নিয়েছি। প্রতিবেশী রাজ্য হোক, এমসিডি হোক, এনডিএমসি হোক, আমরা কোনো অজুহাত দেব না, কেন্দ্রে এবং এখানে দিল্লিতে জনগণের উপকার করব"।
গত সপ্তাহে, বিজেপি দিল্লি বিধানসভা নির্বাচনের ইশতেহারের প্রথম পর্ব প্রকাশ্যে আনে। সেখানে মহিলা সমৃদ্ধি যোজনার মাধ্যমে প্রতি মাসে দিল্লির প্রতিটি মহিলাকে ২৫০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আর দ্বিতীয় পর্বে শিক্ষা এবং কর্মসংস্থানের ওপরই জোর দিল গেরুয়া শিবির। দিল্লি নির্বাচনে বিজেপির এই জয়ের স্ট্র্যাটেজিকে মান্যতা দিচ্ছেন বিশেষজ্ঞরাও।












Click it and Unblock the Notifications