'মুসলিমদের মৃত্যুর পরে কবর দেওয়ার প্রয়োজন নেই' : সাক্ষী মহারাজ
জমির সংকট প্রসঙ্গে তুলে সাক্ষী মহারাজ বলেন, হিন্দুদের মৃত্যুর পর জমির প্রয়োজন হয় না। ২০ কোটি মুসলিম রয়েছে এখানে। এত মৃতদেব কবর দেওয়ার মতো জমি কই? কাউকে কবর দেওয়ার প্রয়োজনীয়তা নেই।
লখনৌ, ২৮ ফেব্রুয়ারি : হিন্দু মুসলমান ভেদাভেদ প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করার জন্য পরিচিতি রয়েছে বিজেপি সাংসদ সাক্ষী মহারাজের। ফের একবার মুসলিম সম্প্রদায়কে নিয়ে মন্তব্য করে বিতর্ক উস্কে দিলেন উন্নাওয়ের এই বিজেপি সাংসদ।[নাথুরাম গডসে 'দেশপ্রেমিক', মত বিজেপি সাংসদের, চাইলেন ক্ষমাও]
জমির সংকট প্রসঙ্গে তুলে সাক্ষী মহারাজ বলেন, হিন্দুদের মৃত্যুর পর জমির প্রয়োজন হয় না, অথচ মুসলিম সম্প্রদায়ের চাহিদা বেড়েই চলেছে।['দাড়ি কামাও, পশ্চিমি পোশাক পড়', হবু-সন্ত্রাসবাদীদের 'টিপস' দিচ্ছে আইএসআইএস!]

নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে সাক্ষী মহারাজ বলেন, "২ থেকে আড়াই কোটি সাধু রয়েছে। সবাই যদি সমাধির জন্য জমির অনুরোধ করলে কত জমি লাগবে ভাবতে পারছেন?" এখানেই না থেমে তিনি আরও বলেন, "২০ কোটি মুসলিম রয়েছে এখানে। এত মৃতদেব কবর দেওয়ার মতো জমি কই? শ্মশান হোক বা কবরস্থান, মৃতদেহ দাহ হওয়া উচিত, কাউকে কবর দেওয়ার প্রয়োজনীয়তা নেই।"[সমীক্ষা : ২০৫০ সালে বিশ্বের তৃতীয় বৃহত্তম জনসংখ্যা হবে হিন্দুদের, ভারতে সবচেয়ে বেশি মুসলমান থাকবে]
উল্লেখ্য ফতেপুরে একটি জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, "কবরস্থানে বিদ্যুৎ থাকসে শ্মশানেও বিদ্য়ুৎ থাকা প্রয়োজন, রমজানের সময় বিদ্যুৎ থাকলে দীপাবলীতেও বিদ্যুৎ থাকতে হবে।" প্রধানমন্ত্রীর বক্তের সারমর্ম ছিল জাতি ধর্ম নির্বিশেষে কোনওরকমের ভেদাভেদ চলবে না। সেই প্রেক্ষিতেই সাক্ষী মহারাজ এই মন্তব্য করেন।[আম জনতার জীবনে যোগব্যায়াম আসলে ধর্ষণ কমবে, দাবি মুরলী মনোহর যোশীর]
যদিও মোদীর মন্তব্যের কড়া নিন্দা করেছে সিপিআইএম। দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, "এটা সোজাসাপটা উপায়ে সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা চলছে। একদিকে এরা অর্থনীতিকে চাঙ্গা করার কথা বলে, অন্যদিকে সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা চালায়।"












Click it and Unblock the Notifications