শতায়ু স্বাধীনতা সংগ্রামীকে পাক চর বলায় অভিযুক্ত বিজেপি বিধায়ক, শোরগোল বিধানসভায়
ব্যাপক হট্টগোল কর্নাটক বিধানসভায়। বিজেপি বিধায়ক বাসনাগৌড়া পাতিল শতায়ু স্বাধীনতা সংগ্রামী এইচএস দোরেস্বামীকে পাক চর বলে কটাক্ষ করেছিলেন। যা নিয়ে শোরগোল হয় কর্নাটক বিধানসভায়।
ব্যাপক হট্টগোল কর্নাটক বিধানসভায়। বিজেপি বিধায়ক বাসনাগৌড়া পাতিল শতায়ু স্বাধীনতা সংগ্রামী এইচএস দোরেস্বামীকে পাক চর বলে কটাক্ষ করেছিলেন। যা নিয়ে শোরগোল হয় কর্নাটক বিধানসভায়। বিরোধী বিধায়করা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। বিষয়টি নিয়ে বিধানসভায় আলোচনার দাবিও তোলা হয়।

অন্যদিকে বিজেপির তরফে কোনও নোটিস ছাড়াই বিষয়টি বিরোধী দলনেতা সিদ্দারামাইয়া তুলতে চাওয়ায় তার বিরোধিতা করা হয়। অন্যদিকে মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরিয়াপ্পা বিধানসভায় রাজ্যপালের বক্তব্যকে স্বাগত জানান।
বিজেপি বিধায়ক বাসনাগৌড়া পাতিল সম্প্রতি স্বাধীনতা সংগ্রামী এইচএস দোরেস্বামীকে ভুয়ো স্বাধীনতা সংগ্রামী বলে কটাক্ষ করেন। তাঁকে পাকিস্তানের চর বলেও অভিযুক্ত করেন তিনি। যা নিয়ে গত কয়েকদিন ধরেই বিরোধীরা শোরগোল করছেন।
কংগ্রেসের তরফ থেকে অভিযুক্ত বিজেপি বিধায়কের সদস্যপদ খারিজের দাবি তোলা হয়। তাদের মতে বিজেপি বিধায়কের মন্তব্য সংবিধানকে লঙ্ঘন করেছেন। অন্যদিকে বিজেপি বিধায়করা ঝাঁপিয়ে পড়েন বিজয়াপুরা শহরের বিধায়কের সমর্থনে ঝাঁপিয়ে পড়তে। তারা প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীল এবং বীর সাভারকরকে নিয়ে কংগ্রেসের মন্তব্যে।
এদিকে বিষয়টি নিয়ে শোরগোলের জেরে বিধানসভা প্রথমে ৩০ মিনিটের জন্য পরে সারাদিনের জন্য মুলতুবি করে দেওয়া হয়।












Click it and Unblock the Notifications