অসমে পঞ্চায়েত ভোটে জয়ের ধারা অব্যাহত বিজেপির, উত্তর-পূর্বে বজায় রইল আধিপত্য
গো-বলয়ে অথবা রাজস্থানের ভোটে ধাক্কা খেলেও উত্তর পূর্ব ভারতে এখনও দাপট বজায় রইল বিজেপির।
গো-বলয়ে অথবা রাজস্থানের ভোটে ধাক্কা খেলেও উত্তর পূর্ব ভারতে এখনও দাপট বজায় রইল বিজেপির। অসমের পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে দেখা গেল বিজেপির দাপট। এখনও পুরো গণনা শেষ হয়নি। তবে যা খবর তাতে বিরোধী কংগ্রেসকে ছাপিয়ে বিজেপি অনেকটা এগিয়ে রয়েছে। পুরো ফলাফল প্রকাশিত হলে সেই ব্যবধান অনেকটা বেড়ে যাবে বলেই মনে করা হচ্ছে।

বিজেপি সবচেয়ে এগিয়ে থাকলেও কংগ্রেস দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়া রাজ্যে বিজেপির জোট সঙ্গী অসম গণ পরিষদ আলাদা লড়ে তৃতীয় স্থানে রয়েছে।
অসম নির্বাচন কমিশনের সাম্প্রতিক গণনা অনুযায়ী বিজেপি ১৬৮৪টি গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড আসনে জয়ী হয়েছে। তারপরে রয়েছে কংগ্রেস। তাঁরা ১০৫০টি আসনে জিতেছে। অসম গণ পরিষদ ৩৩৯টি আসনে জিতেছে।
গ্রাম পঞ্চায়েত সভাপতি আসনে বিজেপি এখনও পর্যন্ত ১৫৯টিতে জিতেছে। কংগ্রেস জিতেছে ৯৯টি আসনে। অসম গণ পরিষদ জিতেছে ৩৮টি আসনে। এছাড়া আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আসনে বিজেপি ১৭২টি আসনে জিতেছে। কংগ্রেস জিতেছে ৯২টি আসনে। অসম গণ পরিষদ জিতেছে ২৭টি আসনে।
-
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
এপ্রিলে ‘সঙ্কল্পপত্র' প্রকাশে প্রস্তুত বিজেপি, উন্নয়ন ও বদলের প্রতিশ্রুতিতে ভরসা জাগানোর চেষ্টা -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায় -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
মমতার প্রচার বন্ধে কমিশনের দ্বারস্থ বিজেপি, পাল্টা তৃণমূলের কটাক্ষ: ভয়েই মরিয়া পদক্ষেপ -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের












Click it and Unblock the Notifications