লোকসভা ভোটের মাঝেই জোর ধাক্কা বিজেপির! যোগী-রাজ্যে সঙ্গত্যাগ শরিকের

লোকসভা ভোটের মাঝেই উত্তরপ্রদেশে জোর ধাক্কা খেল বিজেপি। বিজেপি জোট ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি বা এসবিএসপি।

লোকসভা ভোটের মাঝেই উত্তরপ্রদেশে জোর ধাক্কা খেল বিজেপি। বিজেপি জোট ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি বা এসবিএসপি। সোমবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করে, লোকসভা নির্বাচনে একা লড়াই করার সিদ্ধান্ত জানিয়েছেন পার্টি সুপ্রিমো ওমপ্রকাশ রাজভর।

জোট ছেড়ে আলাদা লড়াই

জোট ছেড়ে আলাদা লড়াই

তিনি বলেন, ২০১৯-এর এই লোকসভা নির্বাচনে তাঁর দল আলাদা প্রতিদ্বন্দ্বিতা করবে। তারা উত্তরপ্রদেশে ২৫টি আসনে প্রার্থীও দেবে বলে সাফ জানিয়ে দিয়েছে। শীঘ্রই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন এসবিএসপি-র প্রধান ও রাজ্যের মন্ত্রী ওমপ্রকাশ রাজভর।

মুখ্যমন্ত্রী ঘুমিয়ে আছেন

মুখ্যমন্ত্রী ঘুমিয়ে আছেন

রবিবার লখনউ-তে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়িতে গিয়ে ক্ষোভ প্রকাশ করে আসেন রাজভর। এমনকী তাঁর পদত্যাগপত্রও দিয়ে আসেন। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু তাঁকে ফিরিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে মুখ্যমন্ত্রী ঘুমিয়ে আছেন। তারপরই ক্ষোভে ফেটে পড়েন রাজভর।

বিতর্কের কেন্দ্রবিন্দু প্রতীক

বিতর্কের কেন্দ্রবিন্দু প্রতীক

সূত্রের খবর, বিতর্কের কেন্দ্রবিন্দু লোকসভার প্রতীক। বিজেপি তাদের প্রতীক ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু ওমপ্রকাস রাজভর তা মানেনি। তিনি বলেন, প্রার্থী যখন তাঁর দলের, প্রতীক তাঁর দলেরই হবে। তা নিয়েই বিতর্ক তৈরি হয়। শেষমেষ এসবিএসপি উত্তরপ্রদেশে একা লড়ার সিদ্ধান্ত নেয়।

যোগী মন্ত্রিসভায় নয় রাজভর

যোগী মন্ত্রিসভায় নয় রাজভর

উল্লেখ্য, ২০১৭ সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে এসবিএসপি চার আসনে জয়ী হয়। রাজভর মন্ত্রিসভাতেও সুযোগ পান। তাঁর অভিযোগ, যোগী আদিত্যনাথ তাঁক মন্ত্রিসভা থেকে সরাতে চাইছিলেন। এদিকে, রাজভরের ছেলে তথা এসবিএসপির সাধারণ সম্পাদক অরুণ রাজভর বলেন, বিজেপির সঙ্গে জোট বিধানসভা নির্বাচনের জন্য, লোকসভা নির্বাচনের জন্য হয়নি, হচ্ছেও না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+