লোকসভা ভোটের মধ্যে সমস্যায় হরিয়ানার বিজেপি সরকার! সংখ্যাগরিষ্ঠতা হারানোর দাবি কংগ্রেসের
লোকসভা ভোটের সবে মাত্র তৃতীয় দফা শেষ হয়েছে। বাকি রয়েছে আরও চার দফা। তারই মধ্যে এদিন কংগ্রেস দাবি করেছে, হরিয়ানার নায়েব সিং সাইনির নেতৃত্বাধীন বিজেপির সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। সরকার সংখ্যালঘু হয়ে পড়েছে বলেও দাবি করেছে তারা।
হরিয়ানা কংগ্রেসের প্রধান উদয় ভান বলেছেন, হরিয়ানা বিধানসভায় বর্তমানে সদস্য রয়েছেন ৮৮ জন। সেখানে বিজেপি সদস্য রয়েছেন ৪০ জন। হরিয়ানায় সরকার গঠনের সময় জেজেপি এবং নির্দল বিধায়কদের সমর্থন থাকলেও এখন তারা সমর্থন তুলে নিয়েছে। এই পরিস্থিতিতে নায়েব সিং সাইনির সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বলে দাবি করেছে কংগ্রেস। তাদের আরও দাবি, এই সরকারের এক মিনিটও ক্ষমতায় থাকার অধিকার নেই।

সরকার থেকে সমর্থন প্রত্যাহার
প্রসঙ্গত তিন নির্দল বিধায়ক সোমবীর সাংওয়ান, রণধীর গোলান এবং ধরমপাল গোন্ডার সরকারের প্রতি তাঁদের সমর্থন প্রত্যাহারের কথা জানিয়েছেন। এই তিন বিধায়ক জানিয়েছেন, তাঁরা কংগ্রেসকে সমর্থন করবেন। রোহতকে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুড়া এবং রাজ্য কংগ্রেসের সভাপতি উদয় ভানের উপস্থিতিতে নির্দল বিধায়করা কংগ্রেসকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছেন।
কেন সমর্থন প্রত্যাহার
সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করে নেওয়াদের মধ্যে অন্যতম ধরমপাল গোন্ডার জানিয়েছেন, তাঁরা সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করেছেন। কংগ্রেসকে তাঁরা সমর্থন করবেন। কৃষকদের সমস্যা-সহ বিভিন্ন বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন।
রাজ্যের পরিস্থিতি বিজেপির বিরুদ্ধে
রোহতক লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী দীপেন্দ্র সিং হুডা দাবি করেছেন, রাজ্যের পরিস্থিতি বিজেপির বিরুদ্ধে। ফলে ক্ষমতায় পরিবর্তন নিশ্চিত। বিজেপি ৪৮ জনের তালিকা দিলেও, তাঁদের কেউ পদত্যাগ করেছেন, কেউ লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারপরে কিছু নির্দল বিধায়ক মঙ্গলবার সমর্থন প্রত্যাহার করে কংগ্রেসকে সমর্থনের কথা জানিয়েছেন।
কী পরিস্থিতি হরিয়ানায়
৯০ সদস্যের হরিয়ানা বিধানসভায় এখন সদস্য সংখ্যা ৮৮। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৪৫ জনের সমর্থন। কিন্তু সরকারের পক্ষে রয়েছেন ৪৩ জন। বিজেপি ও কংগ্রেসের রয়েছে যথাক্রমে ৪০ ও ৩০ জন করে সদস্য। এছাড়াও জেজেপির ১০ এবং নির্দল সদস্য রয়েছেন ছয় জন।
-
কয়লা পাচার মামলায় এবার আইপ্যাকের ডিরেক্টর ভিনেশকে গ্রেফতার করল ইডি -
সরস পোস্টে ভোটারদের নির্ভয়ে ভোটদানের ডাক কমিশনের, হুঁশিয়ারি দুষ্কৃতীদের, তৈরি বিতর্কও -
লোকসভা আসন ৮৫০ করার প্রস্তাব কেন্দ্রের, ২০২৯ থেকে কার্যকর! -
নয়ডা শ্রমিক বিক্ষোভে পাকিস্তানি যোগ! সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ, গ্রেফতার ৩৫০ -
বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে নীতীশ কুমারের ইস্তফা, এক যুগের অবসান -
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের নতুন দফায় আলোচনার প্রস্তুতি, বৈঠক হতে পারে এই সপ্তাহেই -
নয়ডায় নতুন করে শ্রমিক বিক্ষোভ, ফের পুলিশের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি -
হরমুজ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! মোদী-ট্রাম্পের ফোনে দীর্ঘ আলোচনা, বড় চুক্তির ইঙ্গিত -
বেছে বেছে তৃণমূল নেতাদের গাড়ি তল্লাশি ও চক্রান্তের অভিযোগ, কমিশনে নালিশ ঘাসফুল শিবিরের -
বাংলার ভোটে প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সবচেয়ে বেশি কোন জেলায়? -
মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে সঙ্কটের মাঝেও এগোচ্ছে ভারতের অর্থনীতি, জিডিপি বৃদ্ধিতে ইতিবাচকতার পূর্বাভাস আইএমএফের










Click it and Unblock the Notifications