Delhi Assembly Polls 2025: “টাকা নয়ছয় করে আলিশান বাংলো কেজরির,” ‘শিশমহল’-এর ভিডিও পোস্ট করে নিশানা বিজেপির

Delhi Assembly Polls 2025: বছর ঘুরতেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। আপের (AAP) থেকে দিল্লি ছিনিয়ে নিতে মরিয়া বিজেপি (BJP)। দুর্নীতি নিয়ে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) বরাবর নিশানা করে এসেছে বিজেপি। আর এবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী থাকাকালীন কেজরিওয়ালের সরকারি বাসভবন 'শিশমহল'-এর ছবি প্রকাশ করে ফের একবার আক্রমণ শানাল বিজেপি।

এক্স হ্যান্ডেলে ৬ নম্বর ফ্ল্যাগ স্টাফ রোডের সেই সরকারি বাসভবনের ভিডিও পোস্ট করেছেন দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেভা। মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফার পরেও দিল্লির সরকারি বাসভবন কেজরিওয়াল এখনও পাকাপাকিভাবে ছাড়েননি বলে অভিযোগ বিজেপির। সরকারি বাসভবনে থাকা বিলাসবহুল আসবাবপত্র কেনা ও ভবনে সংস্কার কাজের আড়ালে দুর্নীতি হয়েছে বলে দাবি করেছে গেরুয়া শিবির।

arvind kejriwal

কেজরিওয়ালের সরকারি বাসভবনকে শিশমহল (sheesh mahal) বলে নিশানা করেছে বিজেপি। এক্স পোস্টে বিলাসবহুল সেই বাংলোকে রিসর্ট বলে ব্যাখা করেন বিজেপি নেতা। আমজনতার টাকা লুট করে কেজরিওয়াল সেভেন স্টার আলিশান রিসর্ট বানিয়েছেন বলে তোপ বিজেপি নেতার।

পোস্টে তিনি লেখেন, "বিলাসবহুল জিম, বাথরুম, স্নানাগারের দাম বহুমূল্য। মার্বেল গ্রানাইট লাইটিংয়ের খরচই ১.৯ কোটি। ইনস্টলেশন ও মিস্ত্রিদের খরচ দেড় কোটি। জিম ও স্পায়ের সরঞ্জামের পেছনে ৩৫ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে।"

ওই বিলাসবহুল ভবন নির্মাণে মোট ৩.৭৫ কোটি টাকা ব্যয় করা হয়েছে বলে দাবি বিজেপির। তবে এই প্রথম নয়, এর আগে গত বছর একই অভিযোগ তোলে বিজেপি। কোভিডের সময় জনগণের টাকা তছরুপ করে শিশমহল বানানো হয়েছে বলে তোপ দাগে বিজেপি।

এদিন সচদেভা আরও বলেন, "কোভিডের সময় যখন একাধিক জনকল্যাণমূলক প্রকল্প থমকে ছিল তখন কীভাবে নিজের বাংলোর সৌন্দর্যায়নে ৪৫ লক্ষ টাকা ব্যয় করলেন কেজরিওয়াল? ওনার উচিত জনতাকে এই প্রশ্নের জবাব দেওয়া।" যদিও বিজেপির এই প্রশ্নে আমল দিতে নারাজ আম আদমি পার্টি।

কেজরিওয়ালের দলের দাবি, দিল্লির ওই সরকারি বাসভবন ১৯৪২ সালে নির্মাণ করা হয়েছিল। এতদিন বাদে তার জরাজীর্ণ দশা হয়ে দাঁড়িয়েছে। ছাদ ফুটে হয়ে গিয়েছিল, এমনকী কিছু জায়গায় ভেঙেও পড়েছিল। অডিটের পর প্রশাসনের তরফেই বাংলো সংস্কারের সুপারিশ করা হয় বলে দাবি আপের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+