Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাহুলের আচরণও ইন্দিরার মতো! চার ‘সি’-র ব্যাখ্যায় কংগ্রেসকে নিয়ে নিশানা বিজেপির

রাহুল গান্ধীর সাংসদ পদ কেড়ে নেওয়ার পর গোটা দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। রাহুল গান্ধীও গর্জে উঠেছেন প্রতিবাদে। বিরোধীরা তাঁর পাশে দাঁড়িয়েছেন। রাহুল সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি মাথা নোয়াবেন না। কারণ তিনি সাভারকর নন, তিনি গান্ধী। তারপরই বিজেপির ফের পাল্টা তোপ দেগেছে তাঁকে নিশানায়।

বিজেপি এ ব্যাপারে বলেছে, কাট, কমিশন, করাপশন আর কংগ্রেস সমার্থক। কংগ্রেস বা রাহুল গান্ধীরা মনে করেন তাঁদের জন্য আলাদা আইপিসি থাকবে। রাহুল গান্ধীকে নিশানায় বলেন সুশীল মোদী। রাহুল গান্ধী মোদী পদবি নিয়ে মন্তব্য করে বিপাকে পড়েছেন। তাঁকে সুরাতের আদালত দু-বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে। তারপরই তাঁর সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়।

রাহুলের আচরণও ইন্দিরার মতো! কংগ্রেসকে নিয়ে নিশানা বিজেপির

সেই পরিপ্রেক্ষিতে দেশব্যাপী প্রতিবাদের ঝড় ওঠার পর বিজেপি সাংসদ সুশীল মোদী বলেন, কংগ্রেস অনেক কিছুই বলতে পারে। তিনি প্রশ্ন করেন, সুরাত আদালতের রায় আর লোকসভায় রাহুল গান্ধীর বক্তব্যের মধ্যে কী কোনো সংযোগ রয়েছে? সুশীল মোদী বলেন, এই গান্ধীরা মনে করেন, তাঁদের জন্য আলাদা আইপিসি থাকা উচিত।

বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদের কথায়, কংগ্রেসের চারটি সি হল- কাট, কমিশন, করাপশন ও কংগ্রেস। রাহুল গান্ধীর অভিযোগের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রাহুল গান্ধী তা দিয়ে ভোট পাবেন না। আসলে রাহুল গান্ধী হলেন তাঁর ঠাকুমা ইন্দিরা গান্ধীর মতো। ঠাকুমার মতোই বিচার ব্যবস্থায় বিশ্বাস নেই রাহুলেরও।

বিজেপির রাকেশ সিনহাও রাহুল গান্ধীর মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন, "তিনি একজন অযোগ্য নেতা। তিনি তাঁর ঠাকুমা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মতো আচরণ করছেন। তিনি বিচারব্যবস্থার প্রতি কোনো আস্থা রাখেন না। ইন্দিরা গান্ধীর মতো রাহুল গান্ধীরও বিচার ব্যবস্থায় বিশ্বাস নেই।"

সাসংদ হিসেবে লোকসভা থেকে খারিজ হওয়ার পর রাহুল গান্ধী তাঁর প্রথম প্রতিক্রিয়ায় বলেছিলেন, দেশের হয়ে লড়তে তিনি যেকোনো মূল্য দিতে প্রস্তুত। তিনি বলেন, আমি ভারতের কণ্ঠস্বর হয়ে ওঠার জন্য লড়াই করছি। সেই লড়াই চলবে। হিন্দিতে টুইট করে সেই বার্তা দেওয়ার পর এদিন রাহুল গান্ধী সাংবাদিক বৈঠক করেন।

সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী বলেন, ভয় দেখিয়ে জেলে পুরে আমকে থামানো যাবে না। আমি প্রশ্ন করেই যাবো। সংসদে আমরা বক্তব্য মুছে দেওয়া হয়েছে, এখন আমার সাংসদ পদ খারিজ করা হয়েছে। স্পিকারের কাছে আবেদনেও সাহায্য মেলেনি। এরপরই তপস্যায় অনড় থেকে তিনি জানিয়ে দিলেন, মনে রাখবেন আমার নাম সাভারকর নয়, আমি গান্ধী। আমি মাথা নোয়াবো না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+