Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির শক্ত ঘাঁটি মইনপুরী কেন্দ্রে উপনির্বাচন, চ্যালেঞ্জের মুখে বিজেপি প্রার্থী রঘুরাজ

উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির শক্ত ঘাঁটি মইনপুরী কেন্দ্রে উপনির্বাচন, চ্যালেঞ্জের মুখে বিজেপি প্রার্থী রঘুরাজ

উত্তরপ্রদেশের আসন্ন উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল বিজেপি। উত্তরপ্রদেশের মইনপুরী লোকসভা কেন্দ্র থেকে বিজেপি রঘুরাজ শাক্যকে প্রার্থী করেছেন। সমাজবাদী পার্টি উপনির্বাচনের জন্য ডিম্পল যাদবকে মনোনীত করেছিলেন। সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের মৃত্যুর পর মইনপুরী লোকসভা কেন্দ্রের আসনটি ফাঁকা হয়ে যায়।

মইনপুরী কেন্দ্রে বিজেপির প্রার্থী রঘুরাজ শাক্য

মইনপুরী কেন্দ্রে বিজেপির প্রার্থী রঘুরাজ শাক্য

রঘুরাজ শাক্য আগে সমাজবাদী পার্টির নেতা ও সাংসদ ছিলেন। যাদব পরিবারের সঙ্গে তাঁর অশান্তির পর, সমাজবাদী পার্টি ছেড়ে তিন গেরুয়া শিবিরে যোগ দেন। শাক্য ১৯৯৯ ও ২০০৪ সালে ইটাওয়া থেকে লোকসভার জন্য নির্বাচিত হয়েছিলেন। তিনি শিবপাল যাদবের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। বিধানসভা নির্বাচনে শাক্যকে এসপি প্রার্থী করতে অস্বীকার করেন। তারপরেই তিনি বিজেপিতে যোগদেন। মইনপুরী লোকসভা কেন্দ্র সমাজবাদী পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে রঘুরাজ শাক্যের নিজস্ব সমর্থক রয়েছে। মইনপুরী লোকসভা কেন্দ্রে সমাজবাদী পার্টিকে দুর্বল করতে শাক্যকে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে।

উত্তরপ্রদেশে দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন

উত্তরপ্রদেশে দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন

লোকসভার পাশাপাশি বিজেপি দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করেছে। আজম খান এবং বিক্রম সাইনির অযোগ্যতার পরে উত্তরপ্রদেশের রামপুর এবং খাতৌলি বিধানসভা কেন্দ্রগুলো খালি হয়ে যায়। চলতি বছর উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে রামপুর সদর কেন্দ্র থেকে আজম খানের কাছে বিজেপি প্রার্থী আকাশ সাকসেনা হেরে যায়। আজম খানকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগ আদিত্য নাথ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রচারণা মূলক বক্তব্যের জন্য দোষী সাব্যস্ত করা হয়। তিন বছরের জেল হয়। এরপরে তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়। প্রাক্তন বিজেপি বিধায়ক শিব বাহাদুর সাক্সেনার ছেলে আকাশ সাক্সেনা আজম খানের প্রতিদ্বন্দ্বী মুখ হয়ে দাঁড়ায়। আজম খানের বিরুদ্ধে তিনি একাধিক অভিযোগ দায়ের করেছিলেন।

জেলে খাতৌলি কেন্দ্রের বিজেপি বিধায়ক

জেলে খাতৌলি কেন্দ্রের বিজেপি বিধায়ক

খাতৌলির বিধায়ক ছিলেন বিক্রম সাইনি। তাঁকে ২০১৩ সালের মুজাফফর নগরের দাঙ্গার একটি মামলায় দোষী সাব্যস্ত করা হয়। এরপরেই তাঁকে বিধায়ক হিসেবে অযোগ্য ঘোষণা করা হয়। খাতৌলি বিজেপি বিশেষ করে বিক্রম সাইনির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানে বিজেপি বিক্রমের স্ত্রী রাজকুমারী সাইনির ওপর আস্থা রেখেছে। তাঁকে প্রার্থী করেছে।

সমাজবাদী পার্টির শক্তঘাঁটি চ্যালেঞ্জ বিজেপির

সমাজবাদী পার্টির শক্তঘাঁটি চ্যালেঞ্জ বিজেপির

খাতৌলি বিধানসভা কেন্দ্রে বিজেপির জয় অনেকটা সহজ হলেও মইনপুরী লোকসভা কেন্দ্র ও রামপুর সদর বিধানসভা কেন্দ্রে বিজেপিকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। মইনপুরী লোকসভা কেন্দ্র ১৯৯৬ সাল থেকে সমাজবাদী পার্টির দখলে রয়েছে। অন্যদিকে, রামপুর সদর আজমখানের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। খাতৌলি থেকে RLD-SP জোটের তরফে রাষ্ট্রীয় লোকদলের মদন ভাইয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন। রামগড় সদর বিধানসভা কেন্দ্রের প্রার্থী এখনও সমাজবাদী পার্টির তরফে ঘোষণা করা হয়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+