Jharkhand Assembly Election 2024: ঝাড়খণ্ড 'দখলে' বড় পরিকল্পনা বিজেপির! দেবীপক্ষেই ফাঁস করবেন হিমন্ত

Jharkhand Assembly Election 2024: এনডিএ সহযোগী AJSU এবং জনতা দল ইউনাইটেড (JDU) এর সঙ্গে জোট বেঁধে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে লড়াই করবে বিজেপি। দীর্ঘ বৈঠক শেষে এমনটাই ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বছর শেষে ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন রয়েছে। আর এই নির্বাচনকে মাথায় রেখে একেবারে মাটি কামড়ে পড়ে বিজেপি।

ফের একবার সে রাজ্যের (jharkhand assembly election 2024) মসনদে বসতে এখন থেকেই ঘুঁটি সাজাচ্ছে শাহ-নাড্ডা। এই অবস্থায় হিমন্ত বিশ্বশর্মার ঘোষণা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের দায়িত্ব অসমের মুখ্যমন্ত্রীর উপর দেওয়া হয়েছে। এরপর থেকেই সে রাজ্যে পড়ে রয়েছেন তিনি।

Jharkhand Assembly

একাধিক ইস্যুকে (jharkhand assembly election 2024) মাথায় রেখে ঘুঁটি সাজাচ্ছেন হিমন্ত। এই অবস্থায় আজ শনিবার এনডিএ সহযোগী AJSU এবং নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেডের সঙ্গে নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। দীর্ঘ আলোচনা শেষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, আদিবাসী অধ্যষিত এই রাজ্যে AJSU এবং JDU একজোট হয়ে লড়াই করবে।

৯৯ শতাংশ আসন নিয়ে শরিকদলগুলির সঙ্গে আলোচনা হয়েছে। বাকি বেশ কিছু আসন নিয়ে আলোচনা চলছে। তবে তা খুব শীঘ্রই চূড়ান্ত হয়ে যাবে বলে মনে করেন হিমন্ত। এই সংক্রান্ত সমস্ত ঘোষণা আগামী ২ অক্টোবরের পরেই ঘোষণা করা হবে বলে জানান তিনি। রাজনৈতিক মহলের মতে, ঝাড়খণ্ডের রাজনীতিতে বিজেপির এহেন পদক্ষেপ কার্যত মাস্টারস্ট্রোক হবে। শুধু তাই নয়, লড়াই'য়ের ময়দানে বিজেপিকে আরও শক্তিশালী করবে বলেও দাবি রাজনৈতিক বিশ্লেষকদের।

বলে রাখা প্রয়োজন, ঝাড়খণ্ড নির্বাচনকে মাথায় রেখে গত কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। যেখানে AJSU এবং JDU এর একাধিক শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। ছিলেন বিজেপির তরফে হিমন্ত বিশ্বশর্মা, কেন্দ্রীয়মন্ত্রী শিবরাজ সিং সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। সেখানেই কার্যত জোট নিয়ে আলোচনা হয়ে যায়। আসন নিয়েও চএর্চা হয় বলেও খবর। যা খবর, ৮১ আসনের ঝাড়খণ্ডের বিজেপি এজেএসইউকে ৬ থেকে ৮টি আসন দিতে পারে। একইসঙ্গে জেডিইউকে দুটি আসন ঝাড়তে পারে বলে জল্পনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+