ছত্তিসগড়ে মোদীর দলকে কতটা বেগ রাহুলের দলের ! জানান দিচ্ছে নতুন সমীক্ষা
২০১৯-এর নির্বাচনের আগে সেমিফাইনাল বিজেপি শাসিত ছত্তিসগড়ে। সেই সেমিফাইনালের ফলের দিকে নজর সবার। বছরের পর বছর ধরে রাজ্যে ক্ষমতায় থাকায় রয়েছে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া।
২০১৯-এর নির্বাচনের আগে সেমিফাইনাল বিজেপি শাসিত ছত্তিসগড়ে। সেই সেমিফাইনালের ফলের দিকে নজর সবার। বছরের পর বছর ধরে রাজ্যে ক্ষমতায় থাকায় রয়েছে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া। সেই হাওয়ার প্রভাব কতটা, তা খুঁজে দেখার চেষ্টা করেছে টাইমস নাও। ছত্তিসগড়ে রয়েছে ৯০ টি বিধানসভার আসন আর ১১ টি লোকসভার আসন।

বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা
টাইমস নাও-এর সার্ভে অনুযায়ী ছত্তিসগড়ে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। এবারের নির্বাচনে তারা পেতে পারে ৪৭ টি আসন। ২০১৩-র থেকে যা ৩ টি কম। অন্যদিকে কংগ্রেস পেতে পারে ৩৩ টি আসন। ২০১৩-র নির্বাচনের থেকে কংগ্রেস ৫ টি কম পেতে পারে। অন্য দলগুলি পেতে পারে ১০ টি আসন।

বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা

ভোট শতাংশে লড়াই বিজেপি ও কংগ্রেসের
শতাংশের নিরিখে বিজেপি ছত্তিসগড়ে পেতে পারে ৪৩ শতাংশ ভোট। ২০১৩তে তারা পেয়েছিল ৪২.৩ শতাংশ। কংগ্রেস পেতে পারে ৩৯ শতাংশ ভোট। ২০১৩তে তারা পেয়েছিল ৪১.৬ শতাংশ। অন্য রাজনৈতিক দলগুলি পেতে পারে ১৮ শতাংশ। ২০১৩তে তারা পেয়েছিল ৯.৯ শতাংশ।

পছন্দের মুখ্যমন্ত্রী
টানা ক্ষমতায় থাকার পরেও পছন্দের মুখ্যমন্ত্রীর তালিকায় সবার আগে রয়েছেন রমন সিং। তাঁর পক্ষে রাজ্যের ৫৫ শতাংশ মানুষ। জনতা কংগ্রেসের অজিত যোগীকে পছন্দ করেন ১০ মানুষ। কংগ্রেসের টিএস সিং দেওকে ১৫ শতাংশ, কংগ্রেসের ভূপেশ বাঘেলকে ৮ শতাংশ মানুষ, বিজেপির সরোজ পাণ্ডেকে ৫ শতাংশ।

২০১৯-এর লোকসভা নির্বাচন
২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্যে পেতে পারে ৮ টি আসন। কংগ্রেস পেতে পারে ৩ টি আসন। অন্যরা একটিও আসন পাবে না বলে জানানো হয়েছে এই সমীক্ষায়।
টাইমস নাও-এর তরফে জানানো হয়েছে, ১৬ অগাস্ট থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছিল। ৯০ টি বিধানসভা কেন্দ্রের ৮,৭৬৫ জনকে প্রশ্ন করা হয়েছিল।












Click it and Unblock the Notifications