৬ বছরের জন্মদিনে বিশেষ উপহার: মোদীর ধন্যবাদ চিঠি হাতে খুশি ভাব্য
নয়াদিল্লি, ১৮ মার্চ : ৬ বছরের জন্মদিনে অপ্রত্যাশিত উপহার পেল মধ্যপ্রদেশের ছোট্ট ভাব্য আওটে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'ধন্যবাদ' চিঠি।
কিন্তু কেন হঠাৎ ভাব্য়কে ধন্যবাদ লেখা চিঠি পাঠালেন নরেন্দ্র মোদী? আসলে ছোট্ট ভাব্য জন্মদিনে নিজের পিগি ব্যাঙ্ক ভেঙে তার জমানো ১০৭ টাকা প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দেবে বলে ঠিক করেছিল। ২৫ জানুয়ারি জন্মদিনের দিন তা পাঠিয়েওছিল। ছোট্ট ভাব্যর এই প্রচেষ্টায় আপ্লুত স্বয়ং প্রধানমন্ত্রী।

৭ মার্চ ভাব্যর কাছে প্রধানমন্ত্রীর সেই চিঠি আসে। ভাব্যর কথায়, স্কুলে যাওয়ার পথে প্রত্যেকদিন গরীব ছেলেমেয়েদের দেখে খারাপ লাগত তার। তাদের জন্য কিছু করতে ইচ্ছে হত। তাই দাদুর সাহায্য নিয়ে প্রধানমন্ত্রীকে একটি চিঠি লেখে সে। তারই সঙ্গে গরীব শিশুদের কল্যাণে তার পিগি ব্যাঙ্কের ১০৭ টাকার যোগদান দেয় সে। তার এই অবদান খোদ প্রধানমন্ত্রী গ্রহণ করায় এবং তাঁর জন্য চিঠি পাঠানোয় খুশি সে।
ভাব্যর কাছে যে চিঠিটি এসেছে তাতে নিজের হাতে সাক্ষর করেছেন নরেন্দ্র মোদী।
তবে এখানেই শেষ নয়, ভাব্য চায় আরও বেশি টাকা সঞ্চয় করে পরের বছর ফের প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে যোগদান দিতে চায় ৬ বছরের ছোট্ট ভাব্য।












Click it and Unblock the Notifications