Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Maharashtra: প্রবল ধুলোঝড়ে ছিটকে গেল সুবিশাল বিলবোর্ড, ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা

Maharashtra: প্রবল ধুলো ঝড় এবং বিধ্বংসী ঝড় বৃষ্টিতে বিধ্বস্ত মুম্বই। আর এর মধ্যেই প্রবল ধুলোঝড়ে বিলবোর্ড উপড়ে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত ৫০ জনেরও বেশি মানুষ। এখনও সুবিশাল বিলবোর্ডের নীচে বহু মানুষ আটকে থাকার সম্ভাবনা রয়েছে। ফলে মৃতের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনও স্পষ্ট নয়।

যদিও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালাচ্ছে এনডিআরএফ এবং মহারাষ্ট্রের বিপর্যয় বাহিনী। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। যান উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। খতিয়ে দেখেন উদ্ধারকাজ।

Maharashtra

পাশাপাশি কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছেন বলে খবর। আর এরপরেই মুম্বই পুলিশের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে। IPC 304, 338, 337 সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। সেই মতো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে খবর।

বলে রাখা প্রয়োজন, বিকেলের পর হঠাত করেই বদলে যায় মুম্বইয়ের আবহাওয়া। প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়। বুঝে ওঠার আগেই শুরু হয় ধুলো ঝড়। সেই ঝড়ের ধাক্কায় ঘাটকোপর এলাকায় উপড়ে যায় একটি বিশালাকার ধাতব বিজ্ঞাপনের বোর্ড। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে ভয়ঙ্কর সেই ভিডিও।

যেখানে দেখা যাচ্ছে, বিশাল আকারের বিলবোর্ড একেবারে পেট্রোল পাম্পের ছাদে গিয়ে পড়েছে। একেবারে দুমড়ে মুচড়ে যায় পাম্পের ছাদ। সেই সময় বিহু মানুষ পাম্পের নিচে ছিলেন। ফলে মুহুরতে চাপা পড়ে যান। এমনকি বহু গাড়িও পাম্পে ছিল। একেবারে গাড়ির ছাদ ভেঙে ঢুকে যায় বিলবোর্ডের বহু রড।

অন্যদিকে প্রবল ঝড়ে মুম্বইয়ের একাধিক জায়গায় গাছ পড়ে যায়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। যার ফলে বড় প্রভাব পড়ে লোকাল ট্রেন, মেট্রো পরিষেবায়। প্রবল ধুলো ঝড়ের কারণে বিমান ওঠা-নামাতেও সমস্যা হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+