নেপাল এবার বিহারের রাস্তা সারাইয়ের কাজে বাধা দিতে শুরু করল! চিনের পর আরও এক প্রতিবেশীর ষড়যন্ত্র

ফের একবার সীমান্ত সংঘাতকে উস্কানি দিতে শুরু করেছে নেপাল। উত্তরাখন্ডের তিনটি এলাকা নিয়ে ভারতের সঙ্গে সংঘাতে হালে পানি না পেয়ে ,এবার বিহার সীমান্তে চিনের মতো করেই 'বিস্তারবাদ' দেখাচ্ছে নেপাল। বিহারের রাস্তা সারাইয়ের কাজে এবার নেপাল নাক গলাতে শুরু করে দিয়েছে।

 বিহারের রাস্তা সারাইয়ের কাজ ও নেপাল

বিহারের রাস্তা সারাইয়ের কাজ ও নেপাল

বিহারের সীতামারহিতে চলছিল রাস্তা সারাইয়ের কাজ। আর সেই রাস্তা সারাই নিয়ে এবার বাধ সেধেথে নেপাল। নেপাল সাফ জানিয়েছে বিহার প্রশাসনকে নেপালের তরফে জানানো হয়েছে, রাস্তা চওড়া করার কাজ বিহার সরকার করতে পারবে না। এরপর থেকেই শুরু দ্বন্দ্ব।

 কীভাবে চলছিল কাজ?

কীভাবে চলছিল কাজ?

জানা গিয়েছে, উত্তরবিহারের সীতামারহি থেকে ভিট্টামোড় পর্যন্ত রাস্তা সারাইয়ের কাজ করছিল বিহার সরকার। নেপাল সীমান্তের সুরসান্দ ব্লক বরাবর চলছিল কাজ। রাস্তার ১.১০ কিলোমিটার অংশ আরো চওড়া করার প্রয়োজন পড়েছিল। আর তাতেই বাধ সাধে নেপাল।

 এই প্রথম নেপাল ..

এই প্রথম নেপাল ..

উল্লেখ্য, এর আগে বহু বছর ধরেই এই এলাকায় রাস্তা সারাইয়ের কাজ করেছে বিহার সরকার। সেই সময় নেপালের তরফে এমন কোনও বাধা আসেনি। এইবারই প্রথম নেপালের ক্ষমতায় ওলি সরকার থাকাকালীন নেপাল এমন আচরণ করল।যার জেরে বিহার সরকার কেন্দ্রকে সমস্ত তথ্য জানিয়েছে।

 বাঁধ নির্মাণ ভেঙে দেওয়ার হুমকি!

বাঁধ নির্মাণ ভেঙে দেওয়ার হুমকি!

এর আগে পূর্ব চম্পারণ জেলার কাছাকাছি জায়গায় লালবকেয়া নদীতে বাঁধ নির্মাণের কাজ করছিল বিহার সরকার। সেই বাঁধ ঘিরেও বাধা প্রদান শুরু করে নেপাল। শেষে বাঁধ ভেঙে দেওয়ার হুমকি দেয় নেপাল সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+