প্রকাশ্যে মাছ মাংস বিক্রি বন্ধে কড়া বিহার সরকার, আসছে নয়া বিধি
বিহারে প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রিতে কড়াকড়ি আরোপের পথে হাঁটল নীতীশ কুমারের সরকার। শীঘ্রই কার্যকর হতে চলেছে নতুন বিধি, যার ফলে রাজ্যের কোথাও আর খোলা জায়গায় মাছ মাংস বিক্রি করা যাবে না।
রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয়কুমার সিন্হা জানিয়েছেন, নতুন নিয়ম চালু হলে শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীরাই নির্দিষ্ট বিধি মেনে এই পণ্য বিক্রি করতে পারবেন। তিনি স্পষ্ট করে বলেন, নিয়ম ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই নয়া বিধি প্রণয়নের কাজ শুরু হয়েছে ও খুব শীঘ্রই তা কার্যকর করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে কবে থেকে নিয়ম বলবৎ হবে কিংবা শাস্তির ধরন কী হবে, সে বিষয়ে বিস্তারিত এখনও জানানো হয়নি।

এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। তিনি বলেন, রাজ্য সরকারের পদক্ষেপকে স্বাগত জানানো উচিত ও জেলাশাসকদের যথাযথভাবে তা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।
উল্লেখযোগ্যভাবে, এর আগে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ প্রশাসন ধর্মীয় স্থান থেকে ৫০০ মিটারের মধ্যে মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছিল। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবার বিহারেও কড়া অবস্থান নিল রাজ্য সরকার।
প্রসঙ্গত, বিহারে আগেই মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছিল নীতীশ সরকার। এবার প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রির ক্ষেত্রেও নিয়ন্ত্রণ আরোপের পথে হাঁটায় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট











Click it and Unblock the Notifications